বিয়ে করলেন অনুপম

বিয়ে করে অসংখ্য কুমারীর হৃদয় ভাঙলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সংগীত পরিচালক অনুপম রায়। পাত্রী তারই দীর্ঘদিনের প্রেমিকা পিয়া চক্রবর্তী। ৬ই ডিসেম্বর ছিল শুভদিন। সাদামাটা আয়োজনেই ওইদিন বিয়েটা হয়ে গেল অনুপম-পিয়ার। গাঁটছড়া বন্ধনে জড়ালেন এই জুটি। জাঁকজমক আয়োজনে বিয়ের অনুষ্ঠান হয়নি। দুই পরিবারের সদস্যরাই শুধু ছিলেন সেখানে। পিয়া নৃবিজ্ঞানে পিএইচডি করছেন গ্রেটার নইদার শিব […]
চরমপন্থার বিরুদ্ধে যুদ্ধ, ইসলামের বিরুদ্ধে নয়: ওবামা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত সপ্তাহের হামলাকে সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ওই হামলাকারীরা যে জঙ্গি সংগঠনের সমর্থক, সেই আইএস’কে ধ্বংস করে দেয়া হবে। তবে এ সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইকে আমেরিকা বনাম ইসলাম ধর্মের যুদ্ধ হিসেবে দেখা উচিৎ নয় বলে মন্তব্য করেন তিনি। এ খবর দিয়েছে বিবিসি। বারাক ওবামা কট্টরপন্থার বিরুদ্ধে লড়াইয়ে […]
হেঁটে বা বাসে চড়তে প্রস্তুত ভারতের বিচারপতিরা: প্রধান বিচারপতি

হেঁটে এমনকি বাসে চড়ে কর্মস্থলে যেতে প্রস্তুত ভারতের বিচারপতিরা। যদি এতে পরিবেশ দূষণ কমে তবে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের শহরের জন্য এতটুকু আমরা করতেই পারি। এমন মন্তব্য ভারতের নবনিযুক্ত প্রধান বিচারপতি টিএস ঠাকুর। এ খবর দিয়েছে দ্য হিন্দু। পরিবেশ দূষণ নিয়ে পর্যদুস্ত দিল্লি রাজ্য সরকার প্রধান বিচারপতির এমন মন্তব্যে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে। কেননা, […]
তুর্কি সেনা মোতায়েন নিয়ে জাতিসংঘে যাওয়ার হুমকি ইরাকের

ইরাকের উত্তরাঞ্চলের শহর মসুলে মোতায়েন করা সেনা ৪৮ ঘন্টার মধ্যে সরিয়ে না নিলে তুরস্কের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ দেয়ার হুমকি দিয়েছে ইরাক। ইরাক সরকারের বক্তব্য, কোনরূপ পরামর্শ ছাড়াই বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে তুরস্ক। এটি জাতীয় স্বার্বভৌমত্বের লঙ্ঘণ বলে মনে করে ইরাক। এ খবর দিয়েছে বিবিসি। তবে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু নিজ দেশের সিদ্ধান্তের পক্ষে যুক্তি […]
কারাগারে বিশেষ সুবিধা বাবদ ১.২৩ কোটি রুপি পরিশোধ সুব্রত রায়ের

ভারতের তিহার জেলে বিশেষ সুবিধা প্রাপ্তির বিনিময়ে ১ কোটি ২৩ লাখ রুপি কারা কর্তৃপক্ষকে পরিশোধ করেছেন সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়। কারাগারের স্পেশাল সেলে এক বছর ধরে তিনি যে বিশেষ সুবিধা পেতেন, তার বিনিময়েই এ অর্থ পরিশোধ করা হয়েছে সাহারা গ্রুপের পক্ষ থেকে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এ অর্থ দিয়ে প্রতি বছর ২০০ কারাবন্দীর ব্যয় নির্বাহ […]
ফিলিস্তিনি নেতৃত্ব ব্যর্থ হলে, শূন্যস্থানে বসবে আইএস: হিলারি

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হলে, জঙ্গিগোষ্ঠী আইএস’র কালো পতাকা উড়তে পারে ফিলিস্তিনে। এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন। এ খবর দিয়েছে এএফপি। তিনি বলেন, ফিলিস্তিনে নেতৃত্বশূন্যতা দেখা দিলে সেখানে আইএস প্রবেশের পথ সুগম হবে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত […]
কে এই তাশফিন মালিক?

বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্ডিনোতে তাশফিন মালিক (২৯) ও তার স্বামী সৈয়দ রিজওয়ান ফারুক (২৮) ভারী অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালান। এতে ১৪ জন নিহত হন। পরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় তারাও নিহত হয়। একে সন্ত্রাসবাদী হামলা হিসেবেই ভাবছে যুক্তরাষ্ট্র সরকার। কী কারণে নিজেদের ৬ মাস বয়সী কন্যা সন্তানকে দাদির কাছে রেখে এ দম্পতি সহকর্মীদের […]
সরকারের ইশারার বাইরে গিয়ে ইসির কিছু করার ক্ষমতা নেই

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকী বলেছেন, সাংবিধানিক স্বৈরতন্ত্র চিরস্থায়ী করতে চেয়েছিল এরশাদের সামরিক সরকার। বর্তমান সরকারও একই পথে এগুচ্ছে। রাষ্ট্রতন্ত্রকে লুটপাটের যন্ত্রে পরিণত করা হয়েছে। প্রধানমন্ত্রীর হাতে সকল ক্ষমতা কেন্দ্রীভূত। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে ক্ষমতার ভারসাম্য নেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে গিলে ফেলা হয়েছে। এমন অবস্থায় কখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ৫ই […]
পর্ন তারকা নাকি অভিনেত্রী?

ইদানিং তাঁকে নাকি বেশ সম্মান দিচ্ছে বলিউড। বদলে যাচ্ছে তাঁর প্রতি ব্যবহারও। এমনটাই মনে করছেন সানি লিওন। শেষ পর্যন্ত পর্ন তারকার ইমেজ ঝেড়ে ফেলে অভিনেত্রীর মর্যাদাও নাকি পাচ্ছেন তিনি। সানির কথায়, আগে আমি আর আমার বর ড্যানিয়েল যেখানেই যেতাম লোকে আমাদের অন্য নজরে দেখত। কিন্তু এখন অবস্থাটা বদলেছে। ২০১২-তে ‘জিসম-২’ দিয়ে বি-টাউনে ডেব্যু হয় তাঁর। […]
নাইকো মামলায় খালেদার আপিল

নাইকো মামলায় রুল খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। নাইকো মামলার বৈধতা নিয়ে জারি করা রুল গত ১৮ই জুন খারিজ করে দেয় হাইকোর্ট। একইসঙ্গে এ মামলার কার্যক্রমের ওপর দেয়া স্থগিতাদেশও প্রত্যাহার […]
কোকেনকাণ্ড : অভিযোগপত্রে নেই প্রধান আসামির নাম, ফের তদন্তের নির্দেশ

ভোজ্যতেলের ঘোষণা দিয়ে তরল কোকেন আমদানির ঘটনায় মাদক আইনের মামলায় পুলিশের দেয়া অভিযোগপত্রে ‘ত্রুটি’ থাকায় তা গ্রহণ করেনি আদালত। একইসঙ্গে র্যাবকে দিয়ে অধিকতর তদন্ত করার জন্য আদালত আদেশ দিয়েছেন। সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলী এ আদেশ দেন। গত ১১ই নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান চট্টগ্রামের মুখ্য মহানগর […]
‘নির্বাচনে নৌকা-ধানের শীষে দেখা হবে, এটাই বড় কথা’

পৌর নির্বাচনের মাধ্যমে অবরুদ্ধ গণতন্ত্র বিকশিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য বলেন। তিনি বলেন, বিএনপির উচিত আইন অনুযায়ী নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। দলীয় প্রতীকে নির্বাচনে ক্ষমতা বদল হবে না- এটা বড় কথা নয়। নির্বাচনে […]
লক্ষ্মীপুরে কারাগার এলাকায় সড়ক দুর্ঘটনা, নারী নিহত
লক্ষ্মীপুর জেলা কারগার এলাকায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক মহিলা নিহত ও ৩জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-লক্ষীপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে আনন্দ পরিবহন নামে একটি বাস লক্ষ্মীপুর থেকে নোয়াখালীর চৌমুহনীর উদ্দেশ্য ছেড়ে যায়। বাসটি জেলাকারাগার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখির সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় […]
বিব্রত বরিশাল, উজ্জীবিত সিলেট

বরিশাল বুলস ও সিলেট সুপার স্টার্স ভৌগোলিক দিক থেকে দেশের দুই প্রান্তের দল। কিন্তু বিআরবি বিপিএলের এ দুই দল ঢাকায় থাকে একই হোটেলে। সে কারণে তাদের প্রতিবেশী বললে ভুল হওয়ার কিছু নেই। গতকাল মুখোমুখি হওয়ার আগে দুই দলের অবস্থান ছিল আকাশ আর পাতালের মতো। ৬ ম্যাচে ৫ জয় নিয়ে শীর্ষে ছিল বুলস। কিন্তু সুপার স্টার্স […]
গেইলের আলো কাড়লেন আফ্রিদি

ক্যারিবীয় তারকা ক্রিস গেইলের অন্তর্ভুক্তিতে আরও শক্তিধর দেখাচ্ছিল বরিশাল বুলস দলকে। তবে মাঠের খেলায় দেখা গেল উলটোটাই। বিআরবি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) গতকাল ছন্নছাড়া ব্যাটিং দেখালো বুলস তারকারা। চলতি আসরে দলীয় সর্বনিম্ন ৮২ রানের নেতিবাচক রেকর্ডটি ছিল রংপুর রাইডার্সের। এর আগে আসরে নিজেদের তৃতীয় ম্যাচে ৮৯ রানে ইনিংস গুটিয়েছিল বরিশাল বুলস। বরিশালের লজ্জা বাড়লো আরও। […]