ব্যালন ডি’অরে কে কাকে ভোট দিয়েছে দেখে নিন

ফিফা ব্যালন ডি’অর পুরস্কারজয়ী নির্বাচনের জন্য ফিফা সদস্য দেশের ফুটবল দলের অধিনায়ক, কোচ ও নির্ধারিত কিছু সাংবাদিক তিনটি করে ভোট দেয়ার সুযোগ পান। ২০১৫- ফিফা ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওলেন মেসি। কে কাকে ভোট দিয়েছেন অধিনায়ক – ১ম ভোট – ২য় ভোট – ৩য় ভোট >লিওনেল মেসি (আর্জেন্টিনা) – লুইস সুয়ারেজ – নেইমার […]
মেসির বাম পা’টা চান রোনালদো

তাদের মধ্যের দ্বৈরথ নিয়ে মানুষের অনেক মুখরোচক গল্প। লিওলেন মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কঠিন শত্রুতা আছে বলেও অনেকে মনে করেন। কিন্তু বর্তমান বিশ্বের সেরা এই দুই ফুটবলার যখনই এক জায়গায় হয়েছেন আন্তরিক দেখা গেছে। আর সোমবার ফিফা ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠানে তাদের আরও বেশি হাসিখুশি ও আন্তরিক দেখা গেলো। পুরস্কার ঘোষণার অনুষ্ঠানের আগে ব্যালন […]
বাংলাদেশের ছবিতে অরিজিৎ সিং

বাংলাদেশের সংগীতপ্রিয়দের কাছে ভারতের অরিজিৎ সিং বেশ জনপ্রিয়। বাংলাদেশে মঞ্চানুষ্ঠানে গানও গেয়েছেন এ তারকা। তবে এবার প্রথম বাংলাদেশের ছবিতে প্লেব্যাকে কণ্ঠ দিচ্ছেন তিনি। দিপনের ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে দুটি সংগীতে সুর দিয়েছেন ‘শুধু তোমারই জন্য’ ছবির জনপ্রিয় সুরকার অরিন্দম চট্টোপাধ্যায়। তারই সুরে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথায় একটি গানে কণ্ঠ দিচ্ছেন অরিজিৎ। ছবিতে অভিনয় করছেন আরিফিন শুভ ও […]
আজীবন সম্মাননা পেলেন ববিতা আলাউদ্দিন আলী ও আফজাল এইচ চৌধুরী

রোববার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছিল ‘ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সেলিব্রেটিং লাইফ ২০১৫’ সম্মাননা ও পুরস্কার বিতরণীর। এ আয়োজনে আজীবন সম্মাননায় ভূষিত করা হয় বরেণ্য অভিনেত্রী ববিতা, সুরস্রষ্টা আলাউদ্দিন আলী ও চিত্রগ্রাহক আফজাল এইচ চৌধুরীকে। অনুষ্ঠানে প্রধান ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আরও উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম ও স্ট্যান্ডার্ড […]
জান্নাতের ‘কিছুটা রঙ’

নতুন একটি গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে আসছেন চলতি প্রজন্মের শিল্পী জান্নাত পুষ্প। নতুন এ গানের নাম ‘কিছুটা রঙ’। সোমেশ্বর অলির কথায় গানটির সুর করেছেন বেলাল খান। আর সংগীতায়োজন করেছেন জেকে। এরই মধ্যে এ গানটির একটি ভিডিও তৈরি করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন তানভীর শেহজান। খুব শিগগিরই সংগীতার ব্যানারে ডিভিডি আকারে এ গানটি প্রকাশ পাবে। এছাড়া […]
দিতির পাশে প্রধানমন্ত্রী

জনপ্রিয় চিত্রনায়িকা দিতির পাশে এবার দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকালে গণভবনে দিতির মেয়ে লামিয়া চৌধুরী এবং ছেলে শাফায়াত চৌধুরী দীপ্তর হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন তিনি। এ সময় তিনি দিতির শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার পাশাপাশি তার আরোগ্য কামনা করেন। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব […]
‘এ বিষয়ে আমি কিছু বলে খুব একটা লাভ হবে না’

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। জড়িয়ে আছেন মঞ্চ নাটকের সঙ্গেও। পাশাপাশি বিচরণ রয়েছে চলচ্চিত্রে। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন তিনি। তার সাক্ষাৎকারটি নিয়েছেন মারুফ কিবরিয়া কেমন আছেন? কেমন যাচ্ছে সব? শরীরটা একটু খারাপ। কিছুদিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছি। তবে বড় কোনো সমস্যা নয়। ঠিক হয়ে যাবে শিগগিরই। আর এমনিতে […]
শ্রদ্ধার দুঃসময়

২০১৫ সালটা খুব একটা সুখকর ছিল না বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। সারা বছরে এক ‘এবিসিডি টু’ ছাড়া অন্য কোনো ছবি ছিল না। তার ওপর ২০১৪ সালের শেষ নাগাদ আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেম-বিচ্ছেদের ঘটনাও ক্যারিয়ারে বাজে প্রভাব ফেলেছে। অবশ্য সেই রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি শ্রদ্ধা। আদিত্যের সঙ্গে কাটানো সুসময়গুলো এখনও তাকে নাড়া দেয়। এ […]
অভিবাসীদের অস্ট্রিয়া ঠেলে দিচ্ছে জার্মানি

অভিবাসীদের অস্ট্রিয়ার দিকে ঠেলে দিচ্ছে জার্মানি। অস্ট্রিয়ার পুলিশ বলছে, এ মাসের শুরু থেকে প্রতিদিনই এমনটা করছে জার্মানি। যেসব অভিবাসীদের জার্মানি ফিরিয়ে দিচ্ছে তাদের অনেকেরই বৈধ কাগজপক্র নেই। আর বাকিরা জার্মানিতে আশ্রয় আবেদন করতে চায় নি। বিবিসির খবরে বলা হয়, ইংরেজি নববর্ষে জার্মানিতে নারীদের ওপর হামলা ও যৌন হয়রানীর ঘটনার পর দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ওপর […]
গ্রীসের বিরুদ্ধে বাংলাদেশী শ্রমিকদের মামলা

২০১৩ সালে গ্রীসের একটি স্ট্রবেরি খামারে গুলিবিদ্ধ হওয়া ৩০ বাংলাদেশী শ্রমিক এবার দেশটির সরকারের বিরুদ্ধে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে মামলা করেছে। চলতি মাসের ২০ তারিখের পর শুনানির তারিখ পড়ার কথা রয়েছে। বকেয়া বেতন চাইতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিল ওই বাংলাদেশীরা। গ্রীসের বাংলাদেশ সমিতির প্রেসিডেন্ট জয়নাল আবেদিন, বিবিসিকে বলেন, ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটসের একটি অনুচ্ছেদে, […]
৪র্থ দফায় বিয়ের পিড়িতে রুপার্ট মারডক

আবারও বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন মিডিয়া মুঘল রুপার্ট মারডক। গাটছড়া বাধতে যাচ্ছেন মডেল অভিনেত্রী জেরি হলের সঙ্গে। ৮৪ বছর বয়সী মারডকের এটা ৪র্থ বিয়ে হলেও ৫৯ বছরের মিস হলের এটাই প্রথম। মারডক তার এই বিয়ের কথা জানিয়েছেন নিজের পত্রিকা টাইমসে। পত্রিকার যে অংশে জন্ম-মৃত্যু-বিয়ে সংক্রান্ত খবর থাকে সেখানে মারডক জানিয়েছেন, মডেল অভিনেত্রী জেরি হলের সঙ্গে […]
তুরস্কে বিস্ফোরণে নিহত ১০

তুরস্কের ইস্তাম্বুলের একটি জনপ্রিয় পর্যটন জেলায় এক বিস্ফোরণে নিহত হয়েছেন ১০ জন। স্থানীয় সময় সকাল ১০টায় শহরের ঐতিহাসিক সুলতানাহমেত জেলায় বিস্ফোরণটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। এ খবর দিয়েছে বিবিসি। কিছু প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হচ্ছে, আত্মঘাতি বোমা হামলার কারণে এ বিস্ফোরণ ঘটে। আক্রান্ত এলাকা বন্ধ করে দিয়েছে পুলিশ। কী ধরণের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে, […]
সৈয়দপুর পৌরসভার ৪ কেন্দ্রের ভোট গ্রহন চলছে
নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে অনিয়ম আর সহিংসতার কারনে বন্ধ হয়ে যাওয়া ৪টি কেন্দ্রের ভোট গ্রহন চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ৪টি কেন্দ্রে ভোটগ্রহন চলছে। স্থগিত ৪টি ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে ম্যাজিষ্ট্রেট, নির্বাচন কমিশন কর্তৃক একজন করে পর্যবেক্ষন কর্মকর্তা, একজন এসআইয়ের নেতৃত্বে ১০জন পুলিশ, ১৭ […]
লক্ষ্মীপুরের খাগুড়িয়ায় ট্রাক্টরের ধাক্কায় পথচারী নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের খাগুড়িয়ায় এলাকায় ট্রাক্টরের ধাক্কায় পধচারী মোস্তফা মিয়া নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহত মোস্তফা মিয়া একই উপজেলার উত্তর খাগুড়িয়া গ্রামের মৃত সফিক উল্যাহ ছেলে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে খাগুড়িয়া এলাকায় রাস্তা পারাপারের সময় মাটিভর্তি ট্রাক্টর বিপরীত দিক থেকে পথচারী মোস্তফা মিয়াকে […]
ক্রিকেটার শাহাদাত ও স্ত্রীর মামলা শিশু নির্যাতন ট্রাইব্যুনালে

গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বহিষ্কৃত ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যর বিরুদ্ধে করা মামলা ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হচ্ছে। মঙ্গলবার সকালে ঢাকার মহানগর হাকিম নুরু মিয়ার আদালতে এই মামলার অভিযোগপত্রসহ নথি উপস্থাপন করা হয়। ট্রাইব্যুনালে বদলি সংক্রান্ত আদেশের জন্য বিচারক মামলার নথি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠান। গৃহকর্মী […]