রাজধানীতে চা বিক্রেতাকে গলা কেটে হত্যা

রাজধানীর পল্লবী এলাকায় এক চা বিক্রেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই চা বিক্রেতার নাম সিরাজুল ইসলাম (৪০)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী সাবিনা বেগমকে আটক করেছে পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক অথবা পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পারিবারিক ও […]

সিরিয়ার অবরুদ্ধ শহরগুলোতে ত্রাণ পৌঁছেছে

সিরিয়ার অবরুদ্ধ কয়েকটি শহরে খাবার, ওষুধসহ প্রয়োজনীয় ত্রান সরবরাহ পৌঁছেছে। সর্বপ্রথম ত্রাণবাহী ট্রাক পৌছায় মাদায়া শহরে। জুলাই মাস থেকে শহরটি অবরুদ্ধ করে রেখেছে সরকারী বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধারা। এতে শহরটিতে তীব্র খাদ্য সঙ্কট সৃষ্টি হয়। অনাহারে দিনাতিপাত করছিল কমপক্ষে ৪০ হাজার মানুষ। কিছু মানুষ মারাও গেছেন। সরকার ও বিদ্রোহীদের মধ্যে অবরুদ্ধ এলাকাগুলোতে ত্রাণ সরবরাহ পৌছাতে […]

হবিগঞ্জে মাসব্যাপী কৃষি শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন

Habigonj pic

(এম সজলু, হবিগঞ্জ) হবিগঞ্জে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে মাস ব্যাপী কৃষি শিল্প ও বানিজ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় হবিগঞ্জ সরকারী উচ্চবিদ্যালয় মাঠ (নিউফিল্ড)-এ মেলার উদ্বোধন করে হবিগঞ্জ-লাখাই আসনের  সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফিউল আলম, হবিগঞ্জ […]

এশিয়া কাপ ক্রিকেট: ফতুল্লায় বাছাই, মিরপুরে মূল পর্ব!

asia cup

এশিয়া কাপ ক্রিকেটের লড়াইটা মূলত শুরু হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। এর আগে ১৯ তারিখ মাঠে গড়াবে টুর্নামেন্টটির বাছাইপর্ব। জানা গেছে, ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। বাছাইপর্বে অংশ নেবে এশিয়ার শীর্ষ চার সহযোগী দেশ ওমান, আফগানিস্তান, হংকং ও সংযুক্ত আরব আমিরাত। আর বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল মূল […]

‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ সহ্য করা হবে না’

PM Speech

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মুক্তিযুদ্ধ ও শহীদদের সংখ্যা নিয়ে যে কটাক্ষ করা হয়েছে আমি এই ঘৃণ্য বক্তব্যের তীব্র নিন্দা জানাই। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো কটাক্ষ সহ্য করা হবে না।’  সরকারের দু’বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে  প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি এসময় দেশবাসীর উদ্দেশ্যে বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো কটাক্ষ করা […]

মনিরামপুরে ইটভাটায় শ্রমিক নির্যাতন শিশুসহ ১২ জন উদ্ধার

যশোরের মনিরামপুরে ইটভাটায় আটকে রেখে ইট তৈরির কাজ করানোর অভিযোগে ২ শিশুসহ ১২ জন ভাটা শ্রমিককে উদ্ধার করা হয়েছে। গতকাল এক অভিযোগের ভিত্তিতে মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু ইটভাটা থেকে তাদেরকে আটক অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃতরা হলো খুলনা জেলার পাইকগাছা উপজেলার ন’হাটী গ্রামের রাশিদা (৫০), একই গ্রামের আসমা খাতুন (২২), চম্পা (২০), জাহিদুল […]

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২২শে জানুয়ারি

দেশের আকাশে গতকাল ১৪৩৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। সে মোতাবেক আগামী ১১ই রবিউস সানি, ১০ই মাঘ, ২২শে জানুয়ারি শুক্রবার সারা দেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। […]

হজের খরচ বেড়েছে

গত বছরের তুলনায় এ বছর হজযাত্রার খরচ ছয় হাজার টাকা বেড়েছে। এ বছর হজে যেতে আগ্রহীদের প্যাকেজ-১-এর মাধ্যমে খরচ হবে ৩ লাখ ৬০ হাজার এবং প্যাকেজ-২-এ ৩ লাখ ৪ হাজার টাকা। গতকাল সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘হজ প্যাকেজ- ২০১৬’-এর খসড়া অনুমোদন দেয়া হয়। গত বছর প্যাকেজ-১-এর মাধ্যমে হজ পালনে খরচ […]

গজারিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ ধর্ষক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিয়ের প্রলোভনে যুবতীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ধর্ষক সুমন সরকার (২৬)-কে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বেলা ১১টার দিকে ধর্ষক সুমনকে তার নিজ বাড়ি উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রাম থেকে গজারিয়া থানার পুলিশ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ধর্ষক সুমন জামালপুর গ্রামের মৃত মনির হোসেন সরকারের ছেলে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হেদায়েত-উল-ইসলাম ভূঞা জানান, জামালপুর গ্রামের […]

সোনার দাম ভরিতে বেড়েছে ১২২৫ টাকা

দুই দফা কমার পর দেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে ১,২২৫ টাকা বেড়েছে। নতুন মূল্য বুধবার (১৩ই জানুয়ারি) থেকে কার্যকর হবে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে সঙ্গে সংগতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। এর আগে ৫ই ডিসেম্বর ভরিতে সোনার দাম সর্বোচ্চ ১,২২৫ টাকা কমানো হয়েছিল। […]

৩৪ ও ৩৫তম বিসিএসে মেধাবীদের সুখবর

৩৪ ও ৩৫তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে শূন্যপদে কোটা শিথিলের প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা। ফলে মুক্তিযোদ্ধা, নারী কিংবা নৃ-তাত্ত্বিক কোটায় কাউকে না পাওয়া গেলে মেধা তালিকা থেকে শূন্যস্থান পূরণ করা হবে। অর্থাৎ এ দুই ব্যাচের মেধাবীদের জন্য সুখবর এসেছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে কোটা শিথিলের প্রস্তাব অনুমোদন হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব […]

ভারতের মানবাধিকার কমিশনকে কিরিটি রয়ের চিঠি

ভারতে বাংলাদেশী নারীদের অবৈধভাবে গ্রেপ্তার, আটক রাখা ও বিচার বিভাগীয় রিমান্ডে নেয়ার বিষয়ে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন (ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অব ইন্ডিয়া) এর ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে চিঠি লিখেছেন বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম)-এর সেক্রেটারি কিরিটি রয়। গত ৮ই জানুয়ারি তিনি ওই চিঠি লিখেন। তাতে বলা হয়, এর আগেও কিরিটি রয় এ নিয়ে তিনবার অভিযোগ দায়ের […]

বার্সাকে টপকে ফের শীর্ষে অ্যাটলেটিকো

110387 s4

ফের স্প্যানিশ লা-লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো অ্যাটলেটিকো মাদ্রিদ। আগের দিন গ্রানাডাকে ৪-০ গোলে উড়িয়ে অ্যাটলেটিকোকে টপকে শীর্ষে ওঠে বার্সেলোনা। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে সেল্টা ভিগোকে ২-০ গোলে হারিয়ে ফের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখল করলো অ্যাটলেটিকো। অবশ্য বার্সেলোনার চেয়ে তারা এক ম্যাচ বেশি খেলেছে। ১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ১৮ ম্যাচে […]

পানিতে রোহিতের রেকর্ড সেঞ্চুরি

110458 Australia

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের সঙ্গে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে ভারত। আর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতেই রেকর্ড গড়লেন রোহিত শর্মা। পার্থের ওয়াকা গ্রাউন্ডে প্রথম ভারতীয় হিসেবে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন তিনি। কিন্তু তার অপারজিত ১৭১ রানের ইনিংস পানিতে গেলো স্টিভেন স্মিথ ও জর্জ বেইলির জোড়া সেঞ্চুরির কারণে। ভারতের করা ৩০৯ রানের জবাবে অস্ট্রেলিয়ার ৪ বল […]

উড়ন্ত জয়ে শুরু টাইগার যুবাদের

110390 s1

সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাট করতে নেমে ১১৪ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস। টাইগার যুবাদের স্পিন বিষেই গুঁড়িয়ে যায় ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। বল হাতে আট উইকেট ভাগাভাগি করেন টাইগার স্পিনাররা। এতে ২৪ রানে চার উইকেট শিকার স্পিন তারকা সালেহ আহমেদ শাওন গাজীর। জবাবে মারকুটে ব্যাটিংয়ে ৮ উইকেটের সহজ জয় কুড়িয়ে নেয় […]