মেয়র আনিসুল হক আর নেই

ani

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে চিকিৎসকেরা তাঁর কৃত্রিম শ্বাস-প্রশ্বাসযন্ত্র (ভেনটিলেশন যন্ত্র) খুলে নেন। এরপর তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। বৃহস্পতিবার রাতে মেয়রের পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে। পারিবারিক ওই সূত্র জানায়, আগামী শনিবার […]

ঠেঙ্গারচরে রোহিঙ্গাদের পুনর্বাসন না করার আহ্বান

জনমানবহীন ঠেঙ্গারচরে রোহিঙ্গাদের পুনর্বাসনের সব পরিকল্পনা বাদ দেয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এর দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক বিরাজ পাটনায়েক বলেছেন, ওই দ্বীপটি শরণার্থীদের অন্যান্য আশ্রয়শিবির থেকে অনেক দূরে। বন্যায় তা বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিপজ্জনক এক পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে। এমন জনমানবহীন একটি দ্বীপে রোহিঙ্গাদের পুনর্বাসন করা হবে […]

‘বিদ্যুতের দাম না বাড়ালেও চলতো’

electricity 3

সংগ্রাম অনলাইন ডেস্ক: বিদ্যুতের মূল্যবৃদ্ধিকে সরকারের পক্ষ থেকে ‘সহনীয়’ বলা হলেও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম মনে করছেন, এই মূল্যবৃদ্ধি না করলেও চলতো। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে অধ্যাপক তামিম বলেন, বিদ্যুতের দাম না বাড়িয়ে উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমানোর সুযোগ ছিল সরকারের সামনে। তিনি মনে করেন, মূলত অর্থনৈতিক কারণেই বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। […]

চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ ও হত্যার বিচার শুরু

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজ ছাত্রী রুপা খাতুনকে গণধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে শুনানি শেষে চার্জ গঠন করা হয়। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক না থাকায় জেলা ও দায়রা জজ মো. রবিউল হাসান ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক হিসেবে আসামিদের বিরুদ্ধে অভিযোগ […]

শ্রীলঙ্কায় প্রবল ঝড়ে ৪ জন নিহত

Powerful storm kills at least three in Sri Lanka

সজিব সরকার: শ্রীলঙ্কায় প্রবল ঝড় ও বৃষ্টিপাতে ৪ জন নিহত, ২৩ জন নিঁখোজ ও প্রায় ১৫ জনের আহতের খবর পাওয়া গিয়েছে। বুধবার রাতে দেশটিতে বৃষ্টি ও প্রবল ঝড় শুরু হয়। ঝড়ের ফলে দেশটির মধ্যাঞ্চলের পার্বত্য জেলাগুলোতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বাড়িঘর ধ্বসে পড়েছে এবং গাছ উপড়ে পড়েছে। এ ঝড়ের পর ৪ জন নিহতের পাশাপাশি […]

দুই বছর পর উপস্থাপনায় ফারিয়া

94345 Nusrat faria

রাঙামাটিতে পার্বত্য শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উৎসবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সমন্বয়ে শুক্র, শনি ও রোববার (১-৩ ডিসেম্বর) তিন দিনব্যাপী বিভিন্ন জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এ অনুষ্ঠানে দুই বছর পর উপস্থাপনায় ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তিনি বলেন, সিনেমায় আসার পর উপস্থাপনা একেবারেই ছেড়ে দিয়েছিলাম। দীর্ঘদিন পর আবারো কোনো […]

তামিমের ১২০০

94277 s4

বাংলাদেশ প্রিমিয়ার লীগে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ১২০০ রান পূর্ণ হলো তামিম ইকবালের। গতকাল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ২৩ বলে ৩৭ রান করেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের এ ওপেনার। এতে বিপিএলের পাঁচ আসরে ৪০ ম্যাচে তামিমের মোট সংগ্রহ দাঁড়ায় ১২৩৩ রানে। আসরে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সেরা ৩৫.২২ রানের গড় তামিমেরই। সর্বাধিক ১৪টি ফিফটিও তার। চলতি বিপিএলে আগের দুই ম্যাচে […]

মানুষীর জন্য সালমানের এক বছর অপেক্ষা

94346 salman khan

বলিউড সুপারস্টার সালমান খান বিশ্ব সুন্দরী মানুষী চিল্লারকে নিজের ছবিতে অভিষেক করাতে চান। ভারতের বিভিন্ন গণমাধ্যমে গতকাল বুধবার এ খবর প্রকাশিত হয়। কিন্তু মানুষীকে পেতে হলে সালমানকে এক বছর অপেক্ষা করতে হবে। বলিউড ডট কমের খবরে বলা হয়, প্রত্যেক বিশ্ব সুন্দরীকে গুডউইল অ্যাম্বাসেডর, রোল মডেল এবং এমনকি দাতব্য সংস্থার জন্য তহবিল সংগ্রহ করতে হয়। তাছাড়া […]

ডিম আমিষ না নিরামিষ, জানালেন বিজ্ঞানীরা

162262991 5a1fcef6719cd

প্রতিদিনের খাবারের তালিকায় ডিম থাকে না এমন মানুষ মেলা ভার। তবে আমিষ ভেবে অনেকেই ডিম থেকে দূরে থাকেন। কারণ,ডিম মুরগির শরীর থেকে তৈরি হয়। আর মুরগি জীবন্ত জিনিস। এই যুক্তিতেই একাংশের মত ডিম আমিষ। তবে পালটা যুক্তিও রয়েছে। তবে বিস্তর গবেষণার পর বিজ্ঞানীরা জানাচ্ছেন ডিম মোটেও আমিষ নয়,বরং নিরামিষ। তাদের যুক্তি,ডিমের ৩টি অংশ। ডিমের খোসা,কুসুম […]

সিলেটের পথে চার ঘণ্টা পর ট্রেন চালু

009 5a1fc8e078e61

জালালাবাদ ট্রেন লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর সিলেটের সাথে সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী জালালাবাদ ট্রেন সকাল ৮টার দিকে লাইনচ্যুত হয়। এতে ঢাকাসহ সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ চার ঘণ্টা বন্ধ ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশনের […]

নোয়াখালীতে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু

r 5a1fbf85dbd62

নোয়াখালী সদরের মাইজদীতে পিকআপভ্যান ও ব্যাটারিচালিত অটোরিক্সার (ইজিবাইক) মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মাইজদী বাজার এলাকার গ্রীন হল কমিউনিটি সেন্টারের সামনের প্রধান সড়কের এ দুর্ঘটনায় নিহতের নাম জান্নাত আহম্মেদ আনিসা (১৭)। এ দুর্ঘটনায় সুমাইয়া তাসনুর (১৭) নামে আরেক ছাত্রী আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আনিসা নোয়াখালী স্বাস্থ্য […]

চট্টগ্রামে কাল শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা

94326 Ctg 3 30.11

চট্টগ্রাম মহানগরীর হালিশহর আবাহনী মাঠে আগামীকাল ১লা ডিসেম্বর (শুক্রবার) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (বিআইটিইএফ)। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই) আন্তর্জাতিক এ মেলার আয়োজন করছে। সংগঠনটির সভাপতি খলিলুর রহমান আজ বৃহস্পতিবার সকালে এসব তথ্য জানান। খলিলুর রহমান জানান, শুক্রবার সকাল ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল […]

পোপ ফ্রান্সিসকে ঢাকায় লালগালিচা অভ্যর্থনা

94339 nnnnn

শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে ঢাকা এসে পৌঁছেছেন পোপ ফ্রান্সিস। ৩০ বছর পর ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান কোনো ধর্মগুরু বাংলাদেশ সফরে এলেন। আজ বেলা তিনটার কিছু আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। এ সময় প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ পোপকে লালগালিচা অভ্যর্থনা জানান। একই সঙ্গে তাকে গার্ড অব অনারসহ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। […]

ব্রিসবেন দলে যোগ দিলেন রুমানা

94340 rumana

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি আসর ওমেন’স বিগ ব্যাশ লীগের (ডব্লিউবিবিএল) দল ব্রিসবেন হিটে যোগ দিলেন বাংলাদেশি তারকা রুমানা আহমেদ। আগামী ১০ই ডিসেম্বর আসরে প্রথম ম্যাচে মাঠে নামবে তার দল ব্রিসবেন হিট। নারীদের ক্রিকেটে বিশ্বের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আসর বিগ ব্যাশ লীগে এবারই প্রথম কোনো বাংলাদেশি খেলোয়াড় সুযোগ পেলেন। অস্ট্রেলিয়ার ঘরোয়া এই আসরে এবার মেলবোর্ন স্টারস দলে […]

মাইক্রোবাসের ভেতর চালকের গলাকাটা লাশ

94343 Ctg 6 30.11

চট্টগ্রামের পটিয়া পৌরসভার পোস্ট অফিস এলাকায় মাইক্রোবাসের ভেতর থেকে চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধারের পর তা অজ্ঞাতনামা বলে জানায় পুলিশ। পরে পুলিশ লাশটির পরিচয় পায়। ওই লাশ মাইক্রোবাস চালক মো. হাকিমের (৫৫)। মাইক্রোবাসের মালিক বশির আহমদ আজ দুপুরের দিকে থানায় এসে লাশটি সনাক্ত করেন বলে জানায় […]