Breaking
Wed. Jul 22nd, 2026

মাইক্রোবাসের ভেতর চালকের গলাকাটা লাশ

চট্টগ্রামের পটিয়া পৌরসভার পোস্ট অফিস এলাকায় মাইক্রোবাসের ভেতর থেকে চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধারের পর তা অজ্ঞাতনামা বলে জানায় পুলিশ।

পরে পুলিশ লাশটির পরিচয় পায়। ওই লাশ মাইক্রোবাস চালক মো. হাকিমের (৫৫)। মাইক্রোবাসের মালিক বশির আহমদ আজ দুপুরের দিকে থানায় এসে লাশটি সনাক্ত করেন বলে জানায় পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নেয়ামত উল্রাহ।

ওসি জানান, হতভাগ্য মো. হাকিম কুমিল্লার মুরাদ নগর এলাকার সামিল উদ্দিনের ছেলে।

সে দীর্ঘদিন ধরে পটিয়া উপজেলার আশিয়া এলাকার বশির উদ্দিনের মাইক্রোবাস চালক ছিলেন।

মাইক্রোবাসের মালিক বশির উদ্দিন জানান, হাকিম গতকাল বুধবার সকালে চট্টগ্রাম মহানগরীর লালদীঘি ময়দানের মাইক্রোবাস স্টেশন থেকে তিন যুবক নিয়ে ভাড়ায় কক্সবাজারে যাওয়ার কথা ফোনে জানান। পরে সন্ধ্যার দিকে ফিরে আসার কথা বললেও রাতে ফোনে আর হাকিমকে পাওয়া যাচ্ছিল না।

বশির উদ্দিন বলেন, সকালে মাইক্রোবাসের ভেতর অজ্ঞাতনামা লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় ছুটে আসি। সেখানে দেখি চালক হাকিমের গলাকাটা লাশ।

পটিয়া থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ বলেন, বুধবার রাতে যুবকরা হয় মাইক্রোবাসটি ছিনতাই করতে চেয়েছিল, না হয় তারা ইয়াবা পাচার করছিল। হয় ছিনতাইয়ে ব্যর্থ হয়ে, না হয় ইয়াবা পাচারের বিষয়টি চালক হাকিম জেনে গিয়ে মাইক্রোবাস চালাতে অস্বীকার বা পুলিশকে বলে দেওয়ার কথা বলায় দূর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৭টার দিকে পটিয়া পৌরসভার পোস্ট অফিস এলাকায় মাইক্রোবাসের ভেতর থেকে হাকিমের গলাকাটা লাশ উদ্ধার করে। এ সময় চালক হাকিমের পরণে আকাশি রংয়ের শার্ট ও কালো রংয়ের প্যান্ট ছিল।

ওসি শেখ নেয়ামত উল্লাহ বলেন, পুলিশ মরদেহ ও মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পোষ্ট মর্টেমের জন্য হাকিমের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দূর্বৃত্তদের খোঁজে পুলিশ মাঠে নেমেছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *