মিমি চক্রবর্তী সাংবাদিক

টালিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তীকে এবার সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে।বিরসা দাশগুপ্তের নতুন সিনেমা ‘ক্রিসক্রস’ এ একজন চিত্র সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে তাকে।গল্পে দেখা যাবে, তিনি বয়ফ্রেন্ডের সঙ্গে থাকেন। সম্প্রতি ইরা হয়ে ওঠার নেপথ্য কাহিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিমি। মিমির ভাষ্য, ‘কোনও চরিত্র পেলে তার একটা রেফারেন্সের খোঁজ করি আমরা। কিন্তু এই চরিত্রটা পাবার পর […]
টাইগারদের বাঁচা-মরার লড়াই

সিরিজে ঘুড়ে দাঁড়ানোর শেষ সুযোগ টিম বাংলাদেশের সামনে। ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাল স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। ফ্লোরিডার লডারহিলের ‘সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্কে’ দু’দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার ভোর ৬টায়। ওয়ানডে সিরিজ জয়ে পুরো দলে আত্মবিশ্বাসের যে সুবাতাস বইছিলো, তা হোচট খায় টি -টোয়েন্টিতে। প্রথম ওভারে তামিম-সৌম্য’র উইকেট হারানোর ধাক্কা শেষ অবধি […]
ভিআইপি, সিআইপি কাউকে ছাড় নয় : ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘ভিআইপি, সিআইপি, পুলিশ কর্মকর্তা কাউকে আপনারা ছাড় দেবেন না। একজন পুলিশ সদস্য মাথায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাবে, এটা হতে পারে না। আইনের রক্ষক হয়ে আইন ভাঙা যাবে না।’ আজ শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় চলমান ছাত্র আন্দোলনসহ সমসাময়িক […]
আসছেন শাহরুখ-সালমান-রাণী

বলিউডের জনপ্রিয় তিন তারকা শাহরুখ খান, সালমান খান ও রাণী মুখার্জি একসঙ্গে হাজির হচ্ছেন। তবে কোনও সিনেমায় নয়। টেলিভিশন শো ‘দশ কা দম’- তাদের তিন বন্ধুকে একসঙ্গে দেখা যাবে। শো’র তৃতীয় পর্বের ফিনালেতে আসছেন তারা। শাহরুখ ও সালমানের দীর্ঘদিনের বন্ধুত্বের মাঝে চিড় ধরেছিল। পরে অবশ্য ‘সুলতান’ সিনেমায় শুধু বন্ধুত্বের খাতিরেই এসেছিলেন শাহরুখ খান। বন্ধুত্বের অমর্যাদা করেননি […]
স্ট্রোক ঝুঁকি মোকাবিলায় করণীয়

অসংক্রামক ব্যাধির মধ্যে স্ট্রোক একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা। রোগটি আসলে মস্তিষ্কের, অনেকেই একে হার্ট অ্যাটাক বলে ভুল করেন। মস্তিষ্কের রক্তবাহী নালির দুর্ঘটনাকেই স্ট্রোক বলা যায়। এ দুর্ঘটনায় রক্তনালি বন্ধ বা ফেটে মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহ বাধাপ্রাপ্ত বা বন্ধ হয়ে মস্তিষ্কের কোষগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। তবে দ্রুত চিকিৎসা করা হলে মস্তিষ্কের ক্ষতি এবং স্ট্রোকসংক্রান্ত […]
সরকারবিরোধী ষড়যন্ত্র সফল হবে না : নাসিম

শিক্ষার্থীদের আন্দোলন রাজনৈতিকভাবে ব্যবহারের জন্য বিএনপি নেতারা উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তবে সরকারবিরোধী যত ষড়যন্ত্রই হোক, কেউ সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত দিয়ার পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘কোমলমতি […]
ছাত্র-ছাত্রীদের পোশাক পরে কিছু দুর্বৃত্ত ধানমন্ডি অফিসে হামলা চালিয়েছে :ওবায়দুল কাদের

ছাত্র-ছাত্রীদের পোশাক পরে কিছু দুর্বৃত্ত আওয়ামী লীগের ধানমন্ডি অফিসে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ঘটনায় আহত ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। শনিবার (০৪ আগস্ট) বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান আওয়ামী লীগের এ নেতা। বাংলাদেশ আওয়ামী লীগ শিক্ষার্থীদের বর্তমান দাবির প্রতি শ্রদ্ধাশীল বলেও মন্তব্য করেন […]
বাস মালিকদের সঙ্গে কোনো আপোস নয়: এরশাদ

পরিবহন মালিকদের কাছে আজ আমরা জিম্মি। বাস চলুক আর না চলুক, সরকারকে অনুরোধ করব তাদের সঙ্গে কোনো আপস নয়। আইন সবাইকে মানতে হবে।বললেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে জাতীয় আইনজীবী ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন।আইনজীবী ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট শেখ মুহাম্মদ […]
মেক্সিকোর সীমান্ত শহরে ১১ মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী মেক্সিকোর শহর সিউদাদ করেজ থেকে ১১ মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।এর মধ্যে আটজন পুরুষ আর তিনজন নারী। গতকাল (৩ আগস্ট) শুক্রবার ওই মরদেহগুলো উদ্ধার করা হয়। খবর গ্লোবাল নিউজ।সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন অপরাধী চক্রের মধ্যে দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনা এমন এক সময় […]
অস্বাভাবিকভাবে বেড়েছে স্কুলড্রেস বিক্রি!

বিভিন্ন স্কুল কলেজের ইউনিফর্মে রাস্তায় ট্রাফিক সার্জেন্টের কাজ করছেন শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে স্কুলড্রেস পরে চলমান ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। তবে জানা গেছে, এই আন্দোলনকে কেন্দ্র করে বেড়েছে স্কুল-কলেজের ড্রেস বিক্রি। তবে, অনেকেই বিষয়টিকে অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন। এদিকে, শিক্ষার্থীদের কর্মসূচিতে অনুপ্রবেশকারীরা ঢুকেছে বলে মন্তব্য করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার (০৪ আগস্ট) দুপুরে তিনি বলেন, […]
বাংলাদেশের জন্য ১২০ মিলিয়ন ডলার চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প

বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী যুদ্ধের গুরুত্বপূর্ণ ভেন্যু হিসেবে চিহ্নিত করে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও উন্নয়নমূলক সহযোগিতা হিসেবে ২১৯.৩ মিলিয়ন ডলার বরাদ্দ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। ২৫ জুলাই কংগ্রেসে দক্ষিণ এশিয়াবিষয়ক এক শুনানিতে এ তথ্য প্রকাশ করা হয়। এর মধ্যে ১২০.৯ মিলিয়ন ডলার অর্থাৎ অর্ধেকের বেশিই চাওয়া হয়েছে বাংলাদেশের জন্য। ২০১৯ সালের জন্য এ বরাদ্দে ভারতের ভাগে […]
ঈশানরে প্রেমে মজেছেন শ্রীদেবী কন্যা

শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর। সম্প্রতি এই স্টার কিড অভিনীত ‘ধড়ক’ সিনেমা মুক্তি পেয়েছে। আর এই সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষিক্ত হয়েছেন জাহ্নবী।সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ-অভিনেতা ঈশানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন জাহ্নবী। এমন গুঞ্জন শোনা যাচ্ছে। গত শুক্রবার জাহ্নবী-ঈশানকে নাকি এক সঙ্গে সিনেমা হল থেকে বের হতে দেখা গেছে। এই ঘটনার পড় জল্পনা আরও দৃঢ় হয়।ভারতীয় […]
অনন্ত জলিলের গাড়ি আটকালো আন্দোলনরত ছাত্ররা

গত ছয়দিন ধরে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের মতো গাড়ির লাইসেন্স পরীক্ষা করছে শিক্ষার্থী। আজ শনিবার দুপুরে বনানীতে তারা নায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলের গাড়ি আটকায়। এ সময় অনন্ত জলিলের সঙ্গে ছিলেন স্ত্রী বর্ষা ও ছেলে।শিক্ষার্থীরা অনন্ত জলিলকে ৫ মিনিটের জন্য গাড়ি থেকে নেমে আন্দোলনে শরিক হবার আহ্বান জানান। অনন্ত জলিল জানান, […]
কোহলির টেস্টে ভারতকে হারালো ইংল্যান্ড

ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে খালি হাতে ফেরেনি ক্রিকেটের জনকরা। ভারতের বিপক্ষে নিজেদের ১ হাজারতম টেস্ট খেলতে নেমেছিল ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জমে ক্ষীর হয়েছিল এজবাস্টনে। পাঁচদিনের ম্যাচ চতুর্থ দিনের শুরুতেই শেষ। তাতেও যে এতটা উত্তাপ ছড়াবে সেটা ভাবাও কঠিন ছিল। বলা যায়, নিজেদের হাজারতম টেস্টে নিশ্চিত হারের মুখ থেকে জয় নিয়ে মাঠ ছাড়ল […]
ইমরান খানকে আদালতে তলব

জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আগামী ১১ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন দলটির প্রধান ও সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান। এরইমধ্যে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে সমন জারি করেছে দেশটির দুর্নীতিবিরোধী আদালত। জানা গেছে, আগামী ৭ আগস্ট ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব) ইমরান খানকে আদালতে […]