করোনায় আরো তিনজন শনাক্ত: আইইডিসিআর

করোনায় আরো তিনজন শনাক্ত: আইইডিসিআর

দেশে আরও নতুন তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত ৮ জন বাংলাদেশিকে করোনাভাইরাসে আক্রান্ত পাওয়া গেছে। অপরদিকে ইউরোপের সব দেশ থেকে বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি আরও বলেন, এ পর্যন্ত ১৪৪ দেশে আক্রান্তের সংখ্যা ১৫৩৫১৭ জন। আর মৃত্যু হয়েছে ৫৭৩৫ জন। তাই ইউরোপের সব দেশ থেকে বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা এসে পরেছেন তাদের কঠোরভাবে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে। কেউ নির্দেশ অমান্য করলে জরিমানা করা হবে।
পরিবারগুলোকে আরো সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ করোনায় আক্রান্ত হলে স্থানীয় প্রশাসন ও স্থানীয় সিভিল সার্জনকে অবহিত করতে হবে। নমুনা সংগ্রহ আইইডিসিআার সেখানে যাবে।
তিনি আরও বলেন, বিশ্বের বেশিরভাগ মানুষ মৃদু করোনা সংক্রমণে ভুগছেন। করোনা সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করা দরকার। দেশে ইতোমধ্যে ২৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আইসোলেশনে রাখা হয়েছে ১০ জন।

তিনি বলেন, আগের ৫ জনের মধ্যে ২ জন পুরুষ, একজন নারী ও ২ জন শিশু রয়েছে। বিদেশ থেকে কেউ এলে তার পরিবার বা আত্মীয়র সাথে যোগাযোগ বন্ধ রাখবেন এবং আগত ব্যক্তিকে হোম কোয়ারেন্টিন রাখতে হবে।শনাক্ত উপজেলাকে সবরকম নিরাপদ রাখতে স্থানীয় প্রশাসনকে গণসমাবেশ ও মসজিদে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া যে কোনো পরামর্শে হটলাইনে যোগাযোগ এবং সংক্রমণ ঠেকাতে সাবান দিয়ে হাত ধোয়াসহ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি গণজমায়েত ও সমাবেশ নিষিদ্ধ করারও আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *