পরীক্ষার কেন্দ্র অনুমোদনের নামে টাকা আদায়ের অভিযোগ

এসএসসি পরীক্ষা কেন্দ্র অনুমোদনের অজুহাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে দুই হাজার টাকা করে ধার্য করেছে প্রতিষ্ঠানের শিক্ষকরা। বাধ্য করা হচ্ছে সেই টাকা পরিশোধ করতে। গত ২২ মে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠির তথ্যানুযায়ী, ২০২২ সালে অনুষ্ঠিতব্য […]
চলন্ত প্রাইভেটকারে হঠাৎ আগুন

সিলেটের দক্ষিণ সুরমায় চলন্ত একটি প্রাইভেটকারের ইঞ্জিনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিলেট নগরীর শাহজালাল সেতুর দক্ষিণ পাশে ওভারব্রিজের কাছে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দক্ষিণ সুরমার আলমপুর স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় গাড়িতে আগুন ও […]
চালের আড়তে অভিযান, জরিমানা-সিলগালা

চট্টগ্রামে বৃহৎ চালের আড়ত চাক্তাইয়ে চালের দাম বৃদ্ধি ও সরকারি নিয়মের অতিরিক্ত মজুত করার অভিযোগে ছয়টি আড়তকে জরিমানা ও একটি আড়ত সিলগালা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় চট্টগ্রাম খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার […]
পছন্দের ছেলের সঙ্গে বিয়ে হবে না তাই…

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় দীর্ঘদিন ভালোবাসার পর পছন্দের ছেলের সঙ্গে বিয়ে হবে না— এমন কষ্ট সহ্য করতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে শামিমা আক্তার (১৪) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২ জুন) সকালে উপজেলার ছাতনী রাউতারা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শামিমা আক্তার ওই গ্রামের এনতাজ আলীর মেয়ে। স্থানীয় কয়েকজন জানান, তারা […]
তারুণ্যকে কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের উন্নয়নের জন্য আমাদের তারুণ্যকে কাজে লাগাতে হবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে তারুণ্যের যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এখন নজর রাখতে হবে। এজন্য আমাদের তারুণ্যকে কাজে লাগাতে হবে। ভবিষ্যতের জন্য তাদের […]
৭১ জন যাত্রী নিয়ে কলকাতা গেল ‘বন্ধন এক্সপ্রেস’

যশোরের বেনাপোল দিয়ে ৭১ জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার কলকাতার উদ্দেশে ছেড়ে গেছে খুলনা থেকে আসা ‘বন্ধন এক্সপ্রেস’ট্রেনটি। এর আগে গত রোববার সকাল ৭টা ৪৫ মিনিটে ভারতের চিৎপুর থেকে ৩৯ জন যাত্রী নিয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে বেনাপোল রেলস্টেশনে এসে পৌঁছায় ট্রেনটি। করোনার সময় দীর্ঘদিন বন্ধ ছিল ট্রেনটি। প্রতি বৃহস্পতিবার ও রোববার দুই দিন খুলনা-কলকাতা রুটে […]
১৫ ফুট বালুর নিচে মিলল নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীর লাশ

নিখোঁজের ৫ মাস পর কেরানীগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী অনুপ বাউলের লাশ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলা শাখা। ১৫ ফুট বালুর নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানাধীন বিসিক কুটির শিল্প নগরী এলাকা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রধান হোতা নয়নের […]
আদালতে পরীমনি

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় হাজিরা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে হাজিরা দেন তিনি। এদিন মামলার বাদী র্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমানের সাক্ষ্যের জেরার জন্য দিন ধার্য রয়েছে। তিনি আদালতে উপস্থিত হয়েছেন। তাকে পরীমনির আইনজীবী জেরা করবেন। গত […]
শরণার্থী শিবিরে আরেক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

অধিকৃত পশ্চিমতীরে আইমান মুহাইসেন (২৯) নামে এক ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছেন ইসরাইলি সেনারা। বৃহস্পতিবার ফিলিস্তিনের পুরনো ও ঐতিহাসিক শহর বেথেলহামের বাইরে ধাইশাহ শরণার্থী শিবিরে এ হামলার ঘটনা ঘটে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। খবর এএফপির। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেথেলহামের বাইরে ধাইশাহ শরণার্থী শিবিরে এ সংঘর্ষ হয়। নিহত ফিলিস্তিনি নাগরিকের নাম আইমান মুহাইসেন। তার […]
৫-১ গোলের বড় জয় ব্রাজিলের

ব্রাজিলের কাছে পাত্তাই পেল না দক্ষিণ কোরিয়া। ফিফা প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলের ব্যবধানে হারাল নেইমাররা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় দক্ষিণ কোরিয়ার মাঠ সিউল ওয়ার্ল্ডকাপ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। স্টেডিয়ামের দর্শকরা ঠিকঠাক আসন গ্রহণের আগেই ম্যাচের ২ মিনিটে দক্ষিণ কোরিয়ার জালে বল পাঠায় ব্রাজিল। রাফিনহার ফ্রি-কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেছিলেন ডিফেন্ডার থিয়াগো সিলভা। […]
ভারত থেকে গম আসছে

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারো শুরু হয়েছে গম আমদানি। ওপারে পাইপলাইনে এখনো অনেক গমবোঝাই ট্রাক আটকা পড়ে আছে বলে জানিয়েছেন দেশটির সিএন্ডএফ এজেন্টরা। বুধবার এবং বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে ১৯টি গমবোঝাই ট্রাকে গম আমদানি হয়েছে বলে জানিয়েছেন বন্দরের সিএন্ডএফ এজেন্টের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট। বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন, মূল্য নিয়ন্ত্রণে […]
চরম ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড

জেমস অ্যান্ডারসনের ফেরাটা দারুণ হচ্ছে। চার ম্যাচ পর দলে ফিরেই ত্রাতা ইংলিশ এই অভিজ্ঞ পেসার। অ্যান্ডাসন, অভিষিক্ত তরুণ পেসার ম্যাথু পটস এবং স্টুয়ার্ড ব্রডের গতির মুখে পড়ে দিশেহারা নিউজিল্যান্ড। ২১.৫ ওভারে মাত্র ৩৬ রানেই ৬ উইকেট হারিয়েছে কিউইরা। বৃহস্পতিবার লর্ডসে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় সফরকারী দলটি। ৮ ওভারে ৪ মেডেনসহ মাত্র ৮ […]
আ.লীগের মেয়র প্রার্থীর প্রার্থিতা বাতিল করল ইসি

ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন প্রশাসন) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে ১ জুন রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের ধুপাঘাটা নতুন ব্রিজ এলাকায় ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও আওয়ামী […]
দেশের ৫ কোটি মানুষের ক্রয়ক্ষমতা পশ্চিমা বিশ্বের মতো: বাণিজ্যমন্ত্রী

দেশের সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড (পশ্চিমা বিশ্ব) ইউরোপের মতো বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার বেলা ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন। ‘দ্বিতীয় চা দিবস ২০২২’ উপলক্ষে এ ব্রিফিং করা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘১৭ কোটি মানুষের মধ্যে তিন কোটি মানুষ দরিদ্রসীমার নিচে। আমি […]
আজ ব্রাজিলের ম্যাচ, দেখা যাবে যেভাবে

ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে দারুণ এক ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ইতালির বিপক্ষে গতকাল রাতে ৩-০ গোলে ফিনালিসিমা জিতলেন আলবিসেলেস্তেরা। সেই ম্যাচ শেষে যখন তৃপ্তির ঢেকুর তুলে মেসি-ডি মারিয়া বন্দনায় ব্যস্ত আর্জেন্টিনা সমর্থকরা, তখন আরও একটি হাইভোল্টেজ ম্যাচ শুরুর অপেক্ষায় ফুটবলবিশ্ব। বাংলাদেশ সময় বিকাল ৫টায় মাঠে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ দক্ষিণ এশিয়ার ফুটবল পরাশক্তি দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার বিকাল ৫টায় […]