এবার ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

রাশিয়ান মুদ্রা রুবলে মূল্য পরিশোধ না করায় এবার ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, রাশিয়ার দাবি অনুযায়ী মূল্য পরিশোধে রাজি না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে মস্কো। বুধবার ডেনমার্কের বৃহত্তম জ্বালানি কোম্পানি এ তথ্য নিশ্চিত করেছে। খবর ওয়াশিংটন পোস্টের। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ফিনল্যান্ড, পোল্যান্ড, বুলগেরিয়ায় ও নেদারল্যান্ডসে প্রাকৃতিক গ্যাস […]
টাইগারদের উইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ হারটা একটু বেশি হতাশার বাংলাদেশি সমর্থকদের কাছে। কারণ চট্টগ্রাম টেস্ট দারুণ সব রেকর্ড গড়ে ড্র নিশ্চিত করেছিলেন টাইগাররা। তাই ঢাকা টেস্টে জয় আশা করাটা বেশি চাওয়া ছিল না। অথচ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১০ উইকেটে হেরে নাকাল বাংলাদেশ। সেই হতাশা নিয়েই পূর্ণাঙ্গ সফরের জন্য ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাচ্ছে বাংলাদেশ দল। তিন […]
কেকের মৃত্যু: একের পর এক হত্যার হুমকি পাচ্ছেন কলকাতার গায়ক

বলিউডের জনপ্রিয় গায়ক কেকের (কৃষ্ণকুমার কুন্নাথ) মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। তার মৃত্যু অস্বাভাবিক বলে মনে করছেন কলকাতার নজরুল মঞ্চে কেকের শেষ কনসার্টে তার সঙ্গে যাওয়া সঙ্গীরা। তাই মামলা দায়ের করেছেন তারা। এদিকে কেকের মৃত্যুর পর হত্যার হুমকি পাচ্ছেন কলকাতার আরেক গায়ক রূপঙ্কর বাগচী। বলিউডের এ গায়কের মৃত্যুর জন্য রূপঙ্করকে দায়ী করা হচ্ছে। এতো সব […]
সামাজিক নাটক ‘ভালোবাসার শূন্যতা’

বৈশাখী টেলিভিশনের সামাজিক গল্পের নতুন নাটক ‘ভালোবাসার শূন্যতা’। এটি প্রচার হবে ২ জুন রাত ১০টায়। রেজা নূরের রচনায় নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। এতে অভিনয় করেছেন শ্যামল মওলা, নাদিয়া আহমেদ, সাদিয়া জাহান সাজিন, জিনাত রেহানা লুনা প্রমুখ। নাটকের কাহিনী সম্পর্কে পরিচালক অরুণ চৌধুরী বলেন, স্বামী স্ত্রীর সম্পর্কের টানাপোড়েন আর অন্তর্দ্বন্দ্ব নিয়েই নাটকের কাহিনী। […]
সৌরভের টুইট নিয়ে তোলপাড়, অমিত শাহের ফোন

ভারতের ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ‘ক্রিকট্র্যাকার’ বুধবার সন্ধ্যায় এক প্রতিবেদনে লিখেছে, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন সৌরভ গাঙ্গুলি। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সৌরভ কি তবে সত্যিই সভাপতির পদ ছাড়লেন? এদিকে ভারতের অন্য দুই সংবাদমাধ্যম ‘টাইমস নাউ’ ও ‘এএনআই নিউজ’ জানায়, ‘সৌরভ গাঙ্গুলি পদত্যাগ করেননি।’ বিসিসিআই সচিব জয় শাহ এ তথ্য […]
শিরোপা জিতে যা বললেন মেসি

ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে লা ফিনালিসিমা শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা জিতেছে ৩-০ গোলে। কোনো গোল না করলেও তার সহযোগিতায় প্রথম ও শেষ গোলটি হয়। চোখধাঁধানো অপ্রতিরোধ্য নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন লিওনেল মেসি। ম্যাচশেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আর্জেন্টাইন অধিনায়ক বলেন, আমরা এখানে এসেছি যে কোনো দলকে মোকাবিলা করতে। আজকের পরীক্ষাটি দারুণ ছিল। কারণ ইতালি খুব ভালো […]
কিডনি রোগী কোন খাবার কী পরিমাণ খাবেন

কিডনি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। যে কারণেই কিডনির সমস্যা হোক না কেন দীর্ঘ মেয়াদি কিডনি রোগের চিকিৎসায় একমাত্র উপায় হলো সঠিক পথ্য। রক্তে ইলেকট্রোলাইটসের পরিমাণ, হিমোগ্লোবিনের মাত্রা, ইউরিয়া ও ইউরিক এসিডের পরিমাণ, রক্ত ও ইউরিনে এলবুমিনের পরিমাণ এবং ক্রিয়েটিনিনের মাত্রা ভেদে পথ্যকে সাজাতে হয়। কিডনি রোগী কোন খাবার কী পরিমাণ খাবেন এ বিষয়ে বিস্তারিত […]
যুক্তরাষ্ট্রে এবার হাসপাতালে বন্দুকধারীর হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় একটি হাসপাতালের ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ জানিয়েছে। খবর সিএনএনের। পুলিশ জানিয়েছে, বন্দুকধারীও নিহত হয়েছে। তিনি সম্ভবত আত্মঘাতী হয়েছেন। তবে হামলাকারী বা হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ জানায়, ওকলাহোমার তুলসার হাসপাতাল ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হওয়া ছাড়াও […]
ইউক্রেনে সফল, বিশ্বজুড়ে চাহিদা বেড়েছে তুর্কি ড্রোনের

আর্মেনিয়ায় সফল হওয়ার পর তুর্কি বায়রাক্টার টিবি-২ ড্রোনকে পরীক্ষা দিতে হয়েছে রাশিয়ার আধুনিক সমরাস্ত্রের বিরুদ্ধে। সে পরীক্ষায় সফল হয়েছে তুর্কি ড্রোন। ইউক্রেনে রাশিয়ান আর্টিলারি সিস্টেম ও সাঁজোয়া যান ধ্বংস করার পর ড্রোনটির চাহিদা বেড়ে গেছে বিশ্বজুড়ে। ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান ইস্তানবুলভিত্তিক বেকারের পরিচালনক সেলচুক বেরাকতার বলেন, ড্রোন আধুনিক যুদ্ধে বিপ্লব সৃষ্টি করেছে, যা করবে বলে আশা […]
আইসসহ ৫৪ জনকে গ্রেফতার

বিপুল পরিমাণ আইস, ইয়াবা এবং অন্যান্য মাদকদ্রব্যসহ অন্তত ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে […]
কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ

সবাইকে মরতে হবে একদিন। মানুষটি চলে গেলেও তার সৃষ্টি রয়ে যাবে। ‘হাম রহে ইয়া না রহে কাল, ইয়াদ আয়েঙ্গে ইয়ে পাল’ গানের মতোই শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকবেন সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। সদা হাস্যমুখের যে গায়ক মঞ্চে উঠলেই সুরের ভুবনে দাপিয়ে বেড়াতেন, তিনি এখন নিশ্চুপ। ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকের প্রয়াণে সুরের ভুবনে […]
ফিনালিসিমা জিতে বিশ্বরেকর্ডের আরও কাছে মেসি

ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে দারুণ এক ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ইতালির বিপক্ষে গতকাল রাতে ৩-০ গোলে ফিনালিসিমা জিতলেন আলবিসেলেস্তেরা। এদিন নিজ দেশের জার্সি গায়ে শুরু থেকেই উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি। সারা মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। তিনি নিজেও দারুণ কয়েকটি শট নিয়েছেন লক্ষ্য বরাবর। তবে জিয়ানলুইজি ডনারুমার অতিমানবীয় পারফরম্যান্সের সামনে আটকে গেছে তার সব চেষ্টা। এর পরও ম্যাচসেরার পুরস্কারটা […]
মন্ত্রণালয়ের ধীরগতিতে বঞ্চিত শিক্ষকরা

ঘোষণাটি আসার কথা ছিল গত মার্চে। এরপর বলা হয় মে মাসে। ইতোমধ্যে অর্থবছরের শেষ মাস জুন শুরু হয়েছে। তবু নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা এখনো দিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। অবশ্য আগামী দুই সপ্তাহের মধ্যে ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি চলছে। যদি তা সম্ভবও হয়, তবু চলতি অর্থবছরে বরাদ্দ অর্থে শিক্ষক-কর্মচারীদের বেতনভাতা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। কেননা একটি প্রতিষ্ঠান […]