কাভার্ড ভ্যানচাপায় ৪ পথচারী নিহত

নরসিংদীর রায়পুরায় একটি কাভার্ডভ্যানচাপায় চার পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— রায়পুরার মির্জাপুর ইউনিয়নের ফয়েজ আলীর ছেলে ফারুখ মিয়া (৫৫), নীলকুঠি এলাকার আবু তৈয়ব মিয়ার ছেলে মুস্তাকিম (৪০), মামুদাবাদ এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া ও একই এলাকার জোনাব আলীর ছেলে বাচ্চু […]
‘ইউক্রেনের বৃহৎ অংশ দখল নিতে চান পুতিন’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও ইউক্রেনের বেশিরভাগ অংশ দখল করতে চান বলে মার্কিন গোয়েন্দা সংস্থা ধারণা করেছে। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর এভ্রিল হেইন্স বলেন, যুদ্ধের কারণে মস্কোর সেনারা এতোটাই দুর্বল হয়ে পড়েছে যে, তারা কেবল নিয়ন্ত্রণে নেওয়া অঞ্চলগুলো নিজেদের করে রাখতে পারবে। এর মানে যুদ্ধ দীর্ঘ […]
মাস্ক না পরায় জরিমানা

নেত্রকোনার কলমাকান্দায় মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজনের কাছ থেকে ৭০০ টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়েছে। এ সময় পথচারীদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও […]
তৃতীয় কন্যার মা হলেন ন্যান্সি

মা হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার বিকাল ৪টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। এটি তার তৃতীয় কন্যাসন্তান। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। গেল বছরের আগস্টের শেষ সপ্তাহে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে তৃতীয় বিয়ে সারেন নাজমুন মুনিরা ন্যান্সি। […]
ইংল্যান্ড টেস্টে অধিনায়ক হচ্ছেন বুমরাহ!

ইংল্যান্ড সফরে গিয়ে ভারত দলের স্বাস্থ্যগত পরিস্থিতি ভেঙে পড়েছে। একের পর এক করোনা আক্রান্তের খবর আসছে। আবারও করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবারের টেস্ট ম্যাচটিতে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোহিত শর্মা খেলতে না পারলে তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহ। আর রোহিতের […]
ইউক্রেনকে ১০০ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

ইউক্রেনকে ১০০ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বিমান প্রতিরক্ষাব্যবস্থা, ড্রোনসহ রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে এ সহায়তা দেওয়া হবে। বুধবার যুক্তরাজ্য এই সহায়তার ঘোষণা দিয়েছে। খবর বিবিসির। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া গত ফেব্রুয়ারিতে হামলার পর থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে। এ সহায়তা দিলে সেটির মোট […]
গ্রামীণফোনের সিম বিক্রিতে বিটিআরসির নিষেধাজ্ঞা

মোবাইল অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। বুধবার (২৯ জুন) এমন সিদ্ধান্তের কথা জানিয়ে গ্রামীণফোনকে চিঠি দিয়েছে বিটিআরসি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপারেটরটি নতুন সিম বিক্রি করতে পারবে না বলে জানা গেছে। তথ্যটি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, আমরা চেষ্টা করেও গ্রামীণফোনের সেবার […]
সুস্থ শরীরের জন্য অর্গানিক খাবার

সুখী জীবনের অন্যতম শর্ত সুস্থ শরীর আর প্রশান্ত মন। আধুনিক মানুষ তাঁদের জীবনকে যাপন করছেন এই মূলমন্ত্রে। কারও পক্ষে সম্ভব হচ্ছে, কেউবা কুলিয়ে উঠতে পারছেন না। যাঁরা পারছেন, প্রশান্তি তাঁদের জীবনজুড়ে। মুদ্রার উল্টো পিঠে জীবনধারায় কায়িক পরিশ্রমের অভাব, শরীরচর্চায় অনীহা বা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে মানুষ স্থূলতাসহ দীর্ঘস্থায়ী বিভিন্ন শারীরিক ও মানসিক অসুস্থতার শিকার হচ্ছে। কর্মব্যস্ত […]
ইউক্রেনে ১০০ কোটি ডলার সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

ইউক্রেনে আরও ১০০ কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। স্থানীয় সময় গতকাল বুধবার দেশটি এ প্রতিশ্রুতি দেয়। সামরিক সহায়তার মধ্যে বিমান ও ড্রোন প্রতিরক্ষাব্যবস্থা রয়েছে। খবর এএফপির। ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে বলেছে, কিয়েভে যুক্তরাজ্যের নতুন সহায়তার ফলে এ পর্যন্ত ইউক্রেনে সামরিক সহায়তার পরিমাণ পৌঁছেছে ২৩০ কোটি ডলারে। ডাউনিং স্ট্রিটের ওই বিবৃতিতে আরও বলা […]
ফের ঊর্ধ্বমুখী করোনা, ধর্মীয় প্রতিষ্ঠানে বিধি-নিষেধ

দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী অবস্থান টানা তিন দিন ধরে প্রায় একই রকম। প্রতিদিন দুই হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও ১৫ শতাংশের ওপরে। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত হয়েছে দুই হাজার ২৪১ জন। এ সময় শনাক্তের হার ছিল ১৫.২৩ শতাংশ। তবে ওই ২৪ ঘণ্টায় […]
মসজিদের পরিচর্যায় মুসল্লিদের করণীয়

মসজিদ মুসলমানদের মিলনস্থল এবং ধর্মীয় কর্মকাণ্ডের উৎসভূমি। সুতরাং মসজিদ নির্মাণ, তত্ত্বাবধান ও সংস্কার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নামাজ আদায় ছাড়াও মসজিদ নির্মাণ ও মসজিদ আবাদ করা স্বতন্ত্র ইবাদত। আর মসজিদের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে মসজিদ পরিপূর্ণ আবাদ হয়। ইসলামের দৃষ্টিতে এটি অত্যন্ত পুণ্যের কাজ। আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আমার উম্মতের সওয়াব […]
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দুপুর ১২টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার সংচাইল প্রভাতী ফিট মিলসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন- অটোরিকশাচালক ব্রাহ্মণপাড়া উপজেলার রানীগাছ এলাকার ফরিদ উদ্দিনের ছেলে আকরাম হোসেন (১৯), একই এলাকার মুর্শিদ মিয়ার ছেলে মোহাম্মদ জিলানী (৩৫) ও ব্রাহ্মণপাড়া […]
সড়ক নয়, যেন মরণ ফাঁদ

বগুড়া-কাহালু গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কোনো কোনো এলাকায় সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। মাঝে মাঝে গাড়ির চাকা দেবে বা উল্টে গিয়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক ও জনপথ বিভাগ বলছে, সম্প্রতি ঠিকাদার নিয়োগ দেওয়া হলেও বর্ষার পর কাজ শুরু […]
ন্যাটো সম্মেলনে মুহূর্তেই বিক্রি হয়ে গেল রাশিয়ার যে ‘পণ্য

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে ঠেকেছে। ইউক্রেনে আগ্রাসনের বিষয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের নতুন কৌশলগত ধারণায় রাশিয়াকে নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করা হবে বলে আশা করা হচ্ছে। এই পরিস্থিতি ন্যাটো সম্মেলনে নিমেষে বিক্রি হয়ে গেল রাশিয়ান সালাদ! বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রয়টার্স জানায়, আন্তর্জাতিক […]
হাওড়ে ত্রাণ নিয়ে ট্রলার ডুবি, ৯৯৯-এ ফোন

নেত্রকোনার কলমাকান্দা থেকে ত্রাণভর্তি একটি ট্রলার ধর্মপাশা উপজেলায় বন্যার্ত লোকজনের মধ্যে বিতরণ করতে যাওয়ার সময় ডুবে যায়। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও এলাকায় সোনাডুবি হাওড়ে এ ঘটনা ঘটে। পরে ট্রলারে থাকা সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম লাল জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। ফোন পেয়ে প্রায় এক […]