সাপের কামড়ে প্রাণ গেল ব্যবসায়ীর

সাপের কামড়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে শাহাদত শেখ (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শাহাদত শেখ কাশিয়ানী সদর উপজেলা বাজারের আব্দুর রহিম অফসেট প্রেসের মালিক। তিনি উপজেলার পিঙ্গলিয়া গ্রামের জাফর শেখের ছেলে। কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি […]
বন্দি ইসরাইলি সেনার ভিডিও প্রকাশ করল হামাস

ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা দ্য কাসাম ব্রিগেড মঙ্গলবার বন্দি থাকা এক ইসরাইলির একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিও ক্লিপটিতে হিশাম আল সাইদে একটি বিছানায় শুয়ে আছেন। তার মুখে অক্সিজেন মাস্ক এবং পাশে তার ইসরাইলি আইডিকার্ড দেখা গেছে। এই প্রথম হামাস গোষ্ঠীর হাতে বন্দি ইসরাইলিদের অবস্থার বিবরণ প্রকাশ করেছে। সোমবার সামরিক শাখা ঘোষণা করেছে শত্রু […]
পুতিনের ভাগ্নি পুতিনার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

ইউক্রেনের ওপর হামলা করার কারণে বুধবার নতুন করে ১৩ জন রুশ নাগরিক, ব্যবসায়ীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। যে ১৩ জনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাগ্নি আন্না তিসিভিলিভা। তার আরেক নাম হলো পুতিনা। তিনি পুতিনের ভাইয়ের মেয়ে। তাছাড়া রাশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি ভ্লাদিমির পোটানিনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে […]
রাবির সেই শিক্ষার্থী গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শ্রেণিকক্ষে শিক্ষককে হেনস্থাকারী শিক্ষার্থী আশিক উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে তাকে গ্রেফতার দেখায় মতিহার থানা পুলিশ। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন। তিনি বলেন, বিকাল সাড়ে চারটার দিকে অভিযুক্ত আশিক উল্লাহকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থানায় সোপর্দ করেছে। পরে সেখান থেকে […]
শিক্ষককে পিটিয়ে হত্যা, আসামি জিতু গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় আলোচিত কলেজশিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার আসামি আশারাফুল ইসলাম জিতুকে গ্রেফতার করা হয়েছে। শ্রীপুরের নগরহাওলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দাকার আল মঈন নিশ্চিত করেছেন।
বাইকে গরুর রশি পেঁচিয়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে গরুর রশির সাথে মোটরসাইকেল পেঁচিয়ে রাস্তায় পড়ে গিয়ে আবদুল লতিফ (৫০) নামে এক গরু ব্যবসায়ী মারা গেছেন। বুধবার দুপুরে উপজেলার ভাগভজর এলাকায় কাথম-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনায় শামীম হোসেন (৩৮) নামে অপর গরু ব্যবসায়ী আহত হয়েছেন। নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, আহত ওই ব্যবসায়ীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি […]
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টোল নির্ধারণ

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিভিন্ন যানবাহনের জন্য টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ বুধবার এ প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১ জুলাই থেকে এই এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য যানবাহন থেকে টোল নেওয়া হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, মালামাল পরিবহণকারী ট্রেইলারের জন্য সর্বোচ্চ ১৬৯০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে। আর সর্বনিম্ন টোল ৩০ […]
ন্যাটো ইউক্রেনকে কতদিন অস্ত্র সরবরাহ করবে জানালেন শলৎজ

ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্যেই স্পেনের মাদ্রিদে শুরু হয়েছে ন্যাটো শীর্ষ সম্মেলন। যুদ্ধের এই সংকটকালে কিয়েভকে অস্ত্র নিয়ে সহায়তা করে আসছে ন্যাটো। ইউক্রেনকে কতদিন অস্ত্র সরবরাহ করতে থাকবে সে ব্যাপারে মুখ খুলেছে মার্কিন নেতৃত্বাধীন এই জোট। ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ব্যাপারে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বুধবার মাদ্রিদে বলেন, যতদিন ইউক্রেনের দরকার হবে, ততদিনই ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করতে […]
কোহলিকে ছাড়িয়ে বাবর আজমের রেকর্ড

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বেশ কিছু রেকর্ড ইতোমধ্যে ভেঙেছেন। এবার আরও একটি রেকর্ড নিজের করে নিলেন বাবর। টি-টোয়েন্টির সংক্ষপ্তি ফরম্যাটে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে সবচেয়ে বেশি দিন শীর্ষে থাকার কীর্তি গড়লেন পাকিস্তান অধিনায়ক বাবর। এই র্যাংকিংয়ের চূড়ায় মোট এক হাজার ১৩ দিন ছিলেন ভারতীয় অধিনায়ক কোহলি। এবার তাকে ছাড়িয়ে গেলেন বাবর। বুধবার আইসিসির […]
ভাড়া কমিয়েও যাত্রী মিলছে না লঞ্চে

পদ্মা সেতু চালুর পরপর পটুয়াখালী-ঢাকা নৌ-রুটের লঞ্চ যাত্রী কমতে শুরু করেছে। ভাড়া কমানোর হাঁকডাক দিয়ে কাঙ্ক্ষিত যাত্রী মিলছে না লঞ্চগুলোতে। ফলে পটুয়াখালী লঞ্চ টার্মিনাল থেকে অপ্রতুল যাত্রী নিয়ে লঞ্চ ত্যাগ করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। এমন অবস্থায় আগামী দিনে লঞ্চ ব্যবসা টিকিয়ে রাখতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে লঞ্চ মালিক কর্তৃপক্ষ। বিগত দিনের টানা রোটেশন পদ্ধতি ও […]
শিল্পী সমিতি নিয়ে শাকিব খানের বিস্ফোরক মন্তব্য

‘চলচ্চিত্র শিল্পী সমিতি’র সভাপতি হিসেবে দুবার দায়িত্ব পালন করেছিলেন চিত্রনায়ক শাকিব খান। এবার নিজের সেই সংগঠনকেই ভুয়া বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার (২৯ জুন) সংবাদমাধ্যমকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন তিনি। এ সময় শাকিব খান বলেন, ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে হলে সরকারকে শক্ত হতে হবে। যত ধরনের সমিতি আছে, সব এফডিসির বাইরে নিয়ে […]
নভেম্বরে বন্ধ হচ্ছে গুগল হ্যাংআউটস

ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য বন্ধ হচ্ছে গুগল হ্যাংআউটস। আগামী নভেম্বর থেকে আর গুগল হ্যাংআউটসে চ্যাট করা যাবে না। গত ফেব্রুয়ারিতে কর্মক্ষেত্রের ব্যবহারকারীদের জন্য বন্ধ হয় মেসেজিং সেবাটি। গুগল হ্যাংআউটসের মোবাইল অ্যাপ থেকে কেউ মেসেজ আদান-প্রদান করতে চাইলে তাদের গুগল চ্যাট ব্যবহার করতে বলবে গুগল। ওয়েব থেকে জিমেইলের গুগল হ্যাংআউটসে ঢুকতে চাইলে গুগল চ্যাট ব্যবহার করতে […]
ভিটামিন বি১২ স্বল্পতায় করণীয়

গ্যাস্ট্রিকের ব্যথা উঠলেই অনেকে একটা ওষুধ খেয়ে নেন। এতে ব্যথা কমলেও অন্য ধরনের সমস্যা দেখা দেয়। গ্যাস্ট্রিকের ওষুধ পাকস্থলীর পিএইচ বাড়িয়ে রাখে, যার ফলে এই ভিটামিন বি১২ পাকস্থলীতে শোষণ হতে পারে না। যাঁরা প্রায়ই গ্যাস্ট্রিকের ওষুধ খান তাঁদের উচিত নিয়মিত ভিটামিন বি১২ সাপ্লিমেন্ট খাওয়া। এ ছাড়া অন্যান্য রোগের কারণেও ভিটামিন বি১২-এর স্বল্পতা দেখা দিতে পারে। […]
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে এখনো সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বপ্নের পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রোববার (২৬ জুন) ভোর থেকে যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। পরে সেতুতে বেপরোয়াভাবে […]
এখন গলাব্যথা হলে যা করবেন

কয় দিন ধরে গলাব্যথায় ভুগছেন সাজ্জাদ (ছদ্মনাম)। ঢোক গিলতে অসুবিধা হয়। ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারছেন না। কথা বলতেও ব্যথা বোধ হয়। এই গরমে গলায় মাফলার পেঁচিয়ে রাখতে হচ্ছে। ব্যাপারটি নিয়ে খুবই বিরক্ত তিনি। এমন বিরক্তিকর অবস্থায় যে কেউ পড়তে পারেন এখন। একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে আবহাওয়ার গতিবিধির ঠিক–ঠিকানা নেই। এই হয়তো প্রচণ্ড রোদে ঘামে ভিজে […]