ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে শিক্ষার্থীদের আহত করা ন্যক্কারজনক: মির্জা ফখরুল
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সশস্ত্র হামলা চালিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে নৃশংসভাবে আহত করেছে। শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের সন্ত্রাসীদের…
