শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধ গ্রেফতার
সুনামগঞ্জের দোয়ারাবাজারে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামি আব্দুস সালামকে (৬০) দোয়ারাবাজার থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে। শিশুটি সম্পর্কে অভিযুক্তের নাতনি বলে জানা গেছে। সোমবার দুপুরে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আব্দুস সালাম নরসিংপুর ইউনিয়নের রগারপাড় গ্রামের মৃত হাজি আব্দুল হেলিমের ছেলে। ভিকটিম শিশুটি অভিযুক্ত…
