Breaking
Fri. Jul 17th, 2026

একজন শেখ হাসিনা এবং বাংলাদেশ
অাবদুল মালেক।।

hasina


বাঁধা অতিক্রম করে এগিয়ে যাবার দুঃসাহসী কৌশল শেখ হাসিনার ভালোই জানা। অামরা একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রের স্বপ্নে বিভোর। স্বাধীনতার স্বপ্নদেখা বাঙালীকে দাবিয়ে রাখা যায়নি, অর্থনৈতিক মুক্তির স্বপ্নও দাবিয়ে রাখা যাবেনা। যে যাই বলি, সেই সমৃদ্ধ দেশও অর্জিত হবে শেখ হাসিনার হাত ধরেই,  এ ব্যাপারে অনেকেই নিঃসন্দেহ। কারন তিনি বাঙালীর অাশা ও স্বপ্নের পরমাত্মীয়।


উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ অাওয়ামী লীগ। বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর দলীয় শৃঙ্খলা ভেঙ্গে পড়ার উপক্রম হলে একটি গ্রুপ শেখ হাসিনাকে দলীয় প্রধান করার প্রস্তাব দেয়। এভাবেই খন্ড হওয়া থেকে রক্ষা পায় অাওয়ামী লীগ। ১৯৮১সালে জীবনের হুমকি নিয়েও দেশে ফেরেন তিনি এবং ব্যাক্তিগত কষ্ট ভুলে দলের সাংগঠনিক কাজে মনোযোগ দেন।

দীর্ঘ অান্দোলন-সংগ্রামের পর তাঁরই নেতৃত্বে ১৯৯৬ সালে, ২১ বছর পর ক্ষমতায় অাসে অাওয়ামী লীগ। তাঁর ব্যাক্তিগত সততা ও দুরদর্শিতায় জাতীয় ও অান্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জল হয়। তিনি যুগান্তকারী পার্বত্য চুক্তির মাধ্যমে শান্তি অানেন পাহাড়ে, ভারতের সাথে ঐতিহাসিক গঙ্গা চুক্তি করেন। শেখ হাসিনাই একমাত্র রাষ্ট্রনেতা যিনি মেয়াদ শেষে ২০০১ সালে শান্তিপুর্ন ক্ষমতা হস্তান্তর করেন।

 

1390235550_5


২০০১-০৬ পর্যন্ত বিএনপি’র অপশাসনের পর অাসে দৈত্যের শাসন, ১/১১ সরকার। অাবারো অন্ধকারে প্রবেশ করে জাতি। অবশেষে ২০০৮ সালে পুনর্বার ক্ষমতায় অাসে অাওয়ামী লীগ। ভেঙ্গে পড়া বিদ্যুত ব্যবস্থায় মলম লাগান অাপন মমতায়, কার্যকর হয় বঙ্গবন্ধুর খুনিদের রায়, শুরু হয় যুদ্ধাপরাধিদের বিচার, যা ছিল কল্পনার বাইরে। প্রতিকুলতা কাটিয়ে লক্ষে পৌছার অাশ্চর্য ক্ষমতা তাঁর। বিশ্বব্যাংকের ধানাই-পানাই এক ফুৎকারে উড়িয়ে নিজস্ব অর্থায়নে শুরু করেন পদ্মাসেতু।

 

sheik-hasina


পদ্মাসেতু এখন দৃশ্যমান, ঢাকা-ময়মনসিংহ ফোরলেন, ঢাকা-চট্টগ্রাম ৮লেন আর স্বপ্ন নয়। মেট্রোরেল, পায়রা বন্দর গভীর সমুদ্র বন্দর কল্পনা নয়। কল্পনা নয় মায়ানমার ও ভারতের সাথে সমুদ্রসীমা চুক্তি। ৬৮ বছরের বাংলাদেশ-ভারত স্থলসীমা চুক্তি শেখ হাসিনার কৃতিত্ব। অামরা এখন নিম্নমধ্যম অায়ের দেশ, অচিরেই হবো মধ্যম অায়ের দেশ। অার ২০৪১সালে উন্নত দেশ। একজন শেখ হাসিনা এক জীবনে একটি জাতির জন্য অার কি অর্জন করবেন তা দেখারই অপেক্ষায়।।

জয়বাংলা, জয় বঙ্গবন্ধু।।

1932301_1462587823977788_313740801_n
লেখকঃ আবদুল মালেক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক।
সম্পাদনায়ঃ ফয়সাল আহমেদ চৌধুরী, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক।
উপদেষ্টাঃ  স্বদেশনিউজ২৪.কম

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *