Breaking
Sat. Jul 18th, 2026

প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘অসত্য’ বলে অভিহিত করেছে বিএনপি

bnp Flagরোববার সকালে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, “এখানে (বাংলাদেশ) স্বাভাবিক পরিস্থিতি একেবারেই নাই। সভা-সমাবেশ-মিছিল-এটা একেবারেই আমরা করতে পারি না। কখনো কখনো এটা একেবারে সীমাবদ্ধ সময়ের মধ্যে করা যায়। বাইরে তো সমাবেশ করার কোনো সুযোগ নেই। একটা ঘরের মধ্যে, একটা সীমাবদ্ধ জায়গার মধ্যে এটা চব্বিশ ঘণ্টা, কোনো কোনো ক্ষেত্রে ১২ ঘণ্টা আগে আমরা অনুমতি পাই।

‘স্বভাবগতভাবে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্য তার মতো করে দিয়েছেন, যার মধ্যে সত্যতার কোনো লেশমাত্র নেই।’

জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারটি ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের ওয়েবসাইটে অডিও আকারে প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে  উপস্থিত ছিলেন-  বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, খায়রুল কবির খোকন, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *