untitled-3_171595জিতবো আবার জিতবো’ এই স্লোগানে এবারের বিপিএলের জন্য নিজেদের জার্সি ও লোগো উন্মোচন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বুধবার রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এবারের আসরের জন্য দল পরিচিতি পর্ব সম্পন্ন করে তারা।

প্রাথমিকভাবে আসরের সেরা চারে খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। এমনটাই জানিয়েছেন দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

জিতব আবার জিতব। চারদিকে শুধুই জয়ের এমন স্লোগান। অটুট মনোবল আর ব্যাট বলের ঝলক নিয়ে এবারো হাজির তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিপিএলের তৃতীয় আসরে এসেই বাজিমাত করেছিলো কুমিল্লার জায়ান্টরা। এ যেন এলেন, দেখলেন আর জয় করার মতই অবস্থা। নবীন দল হয়ে এসেও দুর্দান্ত পারফরমেন্স দিয়ে ঘরোয়া ক্রিকেটের জমকালো আসর বিপিএলের শিরোপা ঘরে তুলে নিয়েছিলো মাশরাফিরা।

এবারো মিশন শিরোপা। সবকিছুর কেন্দ্রে দলের প্রাণ ভোমড়া মাশরাফি বিন মর্তুজা। যে দলে যখনি গেছেন, সেখানেই তার হাত ধরে এসেছে শিরোপা। মাশরাফিকে কেন্দ্র করে দলে আছেন একঝাক তরুণ ক্রিকেটার।

বিদেশিদের মধ্যে সদ্যেই আফগানিস্তানের হয়ে চমক দেখিয়ে যাওয়া স্পিনার রশিদ খান, মারলন স্যামুয়েলস, শেহজাদ ইমাদ ওয়াসিমদের নিয়ে গড়া দল কুমিল্লা। দলটা দারুণ ভারসাম্যপূর্ণ হলেও, নিজেদের নিয়ন্ত্রণেই রাখছেন মাশরাফি। জানালেন শিরোপা নয়, আপাতত শীর্ষ চারের লক্ষ্যেই এগোচ্ছে তার দল। সে সঙ্গে জমজমাট ম্যাচের ইঙ্গিত দিলেন দলটির কর্ণধার নাফিসা কামাল।

আগামী ৪ নভেম্বর বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নতুন ফ্রাঞ্চাইজি। রাজশাহী কিংসের লড়াই দিয়ে শুরু হবে চতুর্থ আসর। ৯ ডিসেম্বর হবে ফাইনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *