court_bd_34676যাবজ্জীবন সাজার অর্থ আমৃত্যু কারাদণ্ড বলে জানিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চ এ মত দিয়েছে।
২০০১ সালে সাভারে জামাল হোসেন হত্যা মামলার আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আপিল বিভাগ। এসময় প্রধান বিচারপতি বলেন, যাবজ্জীবন কারাদণ্ড মানেই আমৃত্যু কারাদণ্ড।
এসময় আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, যাবজ্জীবন সাজা আমৃত্যু কারাদণ্ড হলে তা পেনাল কোডের সাথে সাংঘর্ষিক হবে। কারণ পেনাল কোডের ৫৭ ধারা অনুযায়ী, যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার অর্থ ৩০ বছর কারাদণ্ড। পরে খন্দকার মাহবুব সাংবাদিকদের জানান, যাবজ্জীবন সাজার অর্থ আমৃত্যু কারাদণ্ড এটি আপিল বিভাগের মত।
জামাল হোসেন হত্যা মামলায়, বিচারিক আদালত ২০০৩ সালে ৩ জনকে মৃত্যুদণ্ড দেয়। হাইকোর্ট তা বহাল রাখে। আপিলে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *