তথ্যসন্ত্রাস থেকে গণমাধ্যমকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, গুজব ও খণ্ডিত তথ্য গণমাধ্যমের বিশ্বস্ততা ও বস্তুনিষ্ঠতা নষ্ট করে। গণতন্ত্রকে নিরাপদ ও বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে গণমাধ্যম অনেক বিকশিত হয়েছে। । এছাড়া তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, তথ্য সন্ত্রাস গণমধ্যমের পবিত্রতা নষ্ট করে। গুজব ও খণ্ডিত তথ্য গণমাধ্যমের বিশ্বস্ততা ও বস্তুনিষ্ঠতা নষ্ট করে। এ জন্য গণমাধ্যমের বিশ্বস্ততা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হলে খণ্ডিত তথ্য ও তথ্য সন্ত্রাস থেকে গণমাধ্যমকে দূরে রাখতে হবে। Post navigation পদবী পরিবর্তন ও সরকারি বেতন-বোনাসের দাবিতে দেশের বিভিন্ন স্থানে অনশন কর্মসূচি পালন করেছেন ইউনিয়ন পরিষদ সচিবরা। যাবজ্জীবন সাজার অর্থ আমৃত্যু কারাদণ্ড