49361_hasinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাংক দুর্নীতির মিথ্যা অভিযোগ না তুললে দুবছর আগেই জনগণ পদ্মা সেতুর সুফল পেতো। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভার শুরুতে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, এক ব্যক্তির স্বার্থে পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল। পদ্মা সেতু নিয়ে অপবাদ দিয়ে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা হয়েছিলো। তবে তা আন্তর্জাতিকভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে। এই মিথ্যা অভিযোগে জেল খাটতে হয়েছে এক সচিবকে। প্রধানমন্ত্রী বলেন, ঠিক সময়ে পদ্মা সেতুর কাজ শুরু করা সম্ভব হলে জিডিপি প্রবৃদ্ধি সাত থেকে আটে উন্নীত হতো। এতে আরও শক্তিশালী হতো দেশের অর্থনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *