এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁসে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে রাজধানী ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উত্তর বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে ক্যান্টনমেন্ট এলাকায়। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, রাউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। সংবাদ সম্মেলনে ঢাকা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, তদন্ত করে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের খুঁজে বের করা হবে। Post navigation খোঁজ দ্য নম্বর ওয়ান স্পিনার বোলিং হান্টে নামছে বিসিবি। কুমিল্লা সিটি কর্পোরেশনসহ, উপজেলা পরিষদ ও সংসদীয় আসনের উপ-নির্বাচন রয়েছে, সেগুলোতে নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ হওয়াটাই নতুন নির্বাচন কমিশনের জন্য প্রধান চ্যালেঞ্জ