ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে আবারও গোলাগুলিতে চার ভারতীয় সেনা ও চার জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার কাশ্মীরের বান্দিপোরা জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৩ সেনা ও এক সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। এতে এক বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য আহত হয়। পরে হান্দওয়ারা জেলায় আরও একটি জঙ্গিবিরোধী অভিযানে ৩ জঙ্গি ও এক সেনা কর্মকর্তা নিহত হয়। এর আগে, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলিতে ৩ পাকিস্তানি সেনা নিহতের খবর জানিয়েছে গণমাধ্যম। পরপর সীমান্তে গোলাগুলি ও একাধিক জঙ্গিবিরোধী অভিযানকে কেন্দ্র করে কাশ্মীরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে, জম্মু-কাশ্মীরের সাম্বা জেলা সীমান্তে একটি সুরঙ্গের সন্ধান পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ২০ মিটার দীর্ঘ সুরঙ্গটির উৎস পাকিস্তানের ভূখণ্ডে বলে দাবি বিএসএফ- এর। Post navigation কুমিল্লা সিটি কর্পোরেশনসহ, উপজেলা পরিষদ ও সংসদীয় আসনের উপ-নির্বাচন রয়েছে, সেগুলোতে নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ হওয়াটাই নতুন নির্বাচন কমিশনের জন্য প্রধান চ্যালেঞ্জ প্রশ্ন ফাঁসের অভিযোগে এখনই বাতিল হচ্ছে না এসএসসির গণিত পরীক্ষা