49361_hasinaআজ আজমির শরিফে যাচ্ছেন ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে দিল্লিতে তাঁর সঙ্গে দেখা করবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। প্রধানমন্ত্রী এর পরে অংশ নেবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নৈশভোজে।
সকালে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে দিল্লিতে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটি পালাম স্টেশন থেকে জয়পুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়পুরের বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে আজমিরের গোগরা হেলিপ্যাডে নামার কথা রয়েছে তার। বিকেলে রাষ্ট্রপতি ভবনে তার সঙ্গে দেখা করবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
পরে রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দেয়া রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন। চারদিনের সফরে গত শুক্রবার দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *