thচলচ্চিত্র নির্মাতাকে হত্যার হুমকির দায়ে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ভারতের মুম্বাইয়ের একটি আদালত।
২০০২ সালে চলচ্চিত্র নির্মাতা শাকিল নুরানি’র একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর শেষ মুর্হুতে ছবিটিতে অভিনয় করতে অপরাগতা প্রকাশ করেন সঞ্জয় দত্ত। এতে, ক্ষুব্ধ হয়ে সঞ্জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন নুরানী। একইসঙ্গে, সঞ্জয় দত্ত তাকে প্রাণনাশের হুমকি দেন বলেও দাবি করেন শাকিল নুরানী।
পরবর্তীতে মামলার শুনানিতে অংশ নিতে সঞ্জয় দত্ত বেশ কয়েকবার নিম্ন আদালতে হাজির হতে অপারগতা প্রকাশ করলে শনিবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আগামী ২৯শে আগস্ট এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, ২০১৩ সালে অবৈধ অস্ত্র রাখার দায়ে ৫৭ বছর বয়সী সঞ্জয় দত্তকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *