bus-transport-dhaka-bangladeshরাজধানীতে সিটিং সার্ভিস বন্ধের চতুর্থ দিনেও গণপরিবহনের তীব্র সংকট চলছে। সকাল থেকে রাজধানীর ৫টি পয়েন্টে বিআরটিএর অভিযানও অব্যাহত আছে।
যাত্রীদের দীর্ঘ অপেক্ষা বাস নেই।
সড়কে গাড়ির সংখ্যার কিছুটা বাড়লেও সংকট কাটেনি। গন্তব্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন নগরবাসী। বাস মালিক-শ্রমিকদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলছেন যাত্রীরা।
পরিবহণ নৈরাজ্য ঠেকাতে সকাল থেকে মাঠে আছে বিআরটিএ। কিন্তু জনভোগান্তি কমছে না।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পরিবহন সংকট নিরসনে আরও চার হাজার নতুন বাস নামানোর প্রক্রিয়া চলছে। জাতীয় সংসদ ভবনের সামনে এক অনুষ্ঠানে তিনি জানান, সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ঢাকার বিভিন্ন পথে চলবে এসব বাস।
অভিযানের সময় যেসব কোম্পানির বাস বন্ধ রাখা হয়েছে তাদের রুট পারমিট বাতিলের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *