রাজধানীর বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় বনানী থানা পুলিশের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এজন্য সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সোমবার দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এদিকে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট কমিশনারের কাছে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, ‘তদন্ত রিপোর্ট এরই মধ্যে পেয়েছি। কিছু যদি ব্যত্যয় না হবে তাহলে কৈফিয়ত কেন করবো, ব্যাখ্যা কেন করবো। কিছু ব্যত্যয় হয়েছে। মেজর কিছু না হলেও মাইনর কিছু ব্যত্যয় অবশ্যই হয়েছে। বিশেষজ্ঞ রিপোর্ট যেগুলো পাঠিয়েছে, বিশেষজ্ঞের মতামত পেলে আমরা খুব দ্রুতই মামলার নিষ্পত্তি করবো।’ Post navigation মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল-ফিলিস্তিনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আজ দেশে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা