আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান সহ ৭ জনের বিরুদ্ধে মারধর ও চুরির অভিযোগের মামলা দায়ের করা হয়েছে। পবিত্র ওমরা পালনের জন্য চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম এখন সৌদি আরবে আছেন।
এামলার আরজিতে প্রকাশ, ইউপি চেয়ারম্যানের নির্দেশে পিরোজপুর গ্রামের রিপন সরদার, রায়হান সরদার, দুর্গাপুর গ্রামের ওসমান সরদার, মহসিন সরদার, দুর্গাপুর গ্রামের সাইফুল গাজী, গদাইপুর গ্রামের কালাম দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুর্গাপুর গ্রামের মৃত শহর আলী গাজীর পুত্র আফসার আলী গাজীর বাড়িতে হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে আফসারকে কিলঘুষি লাথি মারতে মারতে বাইরে নিয়ে আসে। এবং তার স্ত্রী ও কন্যাকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ঘরে থাকা ব্যবসার ১০ হাজার ও ছেলের বেতন পাঠানো ১৫ হাজার টাকা নিয়ে নেয়। আরো ১ লক্ষ টাকা চাঁদা দাবী করলে দিতে অস্বীকার করায় ঘরের আসবাব পত্র ভংচুর করে রাতেই আফসারকে তুলে ইউনিয়ন পরিষদের বারন্দায় ফেলে রাখে। রাত অনুঃ ৩.৩০ মিনিটের দিকে আফসারকে অজ্ঞান অবস্থায় বাড়ির বারন্ডায় ফেলে রেখে আসে ও স্ত্রীকে দুই এক দিনের মধ্যে ১ লক্ষ টাকা দিতে এবং এব্যাপারে মুখ খুললে জীবন নাশের হুমকী দেওয়া হয়। এব্যাপারে আফসার আলী গাজী বাদী হয়ে থানায় মামলা (নং ১১ তাং- ১৪/৬/১৭) দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *