মো: আকরাম খাঁন: আল নূর ফাউন্ডেশন এর এসো কোরআন শিখি প্রকল্পের আওতায় শিশুদের মাঝে কোরআন বিতরন করা হয়। এ উপলক্ষে শনিবার মহেশপুর উপজেলার কাজিড়বেড় ইউনিয়নের চাদরতনপুর জামে মসজিদে এক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।আল নূর ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ডা আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্হিত ছিলের সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব মো ওলিয়ার রহমান।আরো উপস্হিত ছিলেন মসজিদ এর সভাপতি জহুরুল ইসলাম,মসজিদ এর খতিব মওলানা হাফেজ এরসাদ আলী, কেন্দ্র পরিচালক মওলানা আব্দুস সাত্তার।প্রকল্প কর্মকর্তা আলমগীর হোসেন এর পরিচালনায় আল নূর ফাউন্ডেশন এর দুইটি কোরআন শিক্ষা কেন্দ্রের শিশুদের হাতে কোরআন তুলে দেওয়া হয়।
আল নূর ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক কাজের সাথে সাথে গত তিন বছর বিভিন্ন মসজিদে শিশুদের জন্য মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার আসর পরিচালনা করে আসছে।
