ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ  দীঘ দিনের জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে  কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নরে ভুঁইগাঁও গ্রামে মৃত আব্দুল কাদির বক্স এর বড় ছেলে আব্দুল বাছিত বক্স ও ছোটছেলে আব্দুস সাহীদ দুই ভাইয়ের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে।এ সময় বড় ভাই আব্দুল বাছিতের আঘাতে ছোট ভাই রক্তাক্ত জখম হন।কিছু সময় পর ছোট ভাই আব্দুস সাহীদকে রক্তাক্ত অবস্তায় দেখে নিজে ঘাবড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন আব্দুল বাছিত বক্স। তাৎক্ষণিক বড় ভাই আব্দুল বাছিতকে কুলাউড়া সদর হাসপাতাল ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি হৃদরোগে (স্ট্রাক করে)আক্রান্ত হয়ে মারা যান বলে ডাক্তার নিন্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুঁইগাঁওয়ের মৃত কাদির বক্সের বড় ছেলে আব্দুল বাছিত (৬8)ও ছোট ছেলে আব্দুস শাহীদ (৫৫)মধ্যে জমির মালিকানা নিয়ে দীঘদিন ধরে বিরোধ চলছিল।এ বিরোধে জের ধরে গত ২৭ জুন সকাল সাড়ে সাতটায় বাড়ীর সামনে জমিতে হালচাষ করতে যান ছোট ভাই আব্দুল সাহীদ এসময় বড়ভাই আব্দুল বাছিত জমি থেকে মাটি রাস্তায় তোলার কথা বলে হালচাষ করতে বাঁধাদেন, কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়।এ অবস্থায় ছোট ভাই আব্দুল শহীদ গুরুতর আহত হন।আহত আব্দুস সাহীদকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার সময় ছোট ভাইয়ের রক্তমাখা শরীর দেখে বড় ভাই ঘাবড়ে গিয়ে জ্ঞান হারিয়ে স্ট্রোক করেন।তাৎক্ষণিক তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।পড়ে পুলিশ লাশ উদ্বার করে।

hgngn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *