নীলফামারীর ডিমলায় মঙ্গলবার রাতে ডিমলা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৫জন জামায়াত কর্মী, ৫জন আদালতের ওয়ারেন্ট ভুক্ত আসামী ও ৩জন মাদক ব্যবসায়ী।
আটককৃতদের মধ্যে খালিশা চাপানি ইউনিয়ন জামায়াতের আমির হাবিবুল্লাহ কাজী (৪০), পশ্চিম ছাতনাই ইউনিয়নের আমির জাহেদ আলী (৪২), জামায়াত কর্মী রফিকুল ইসলাম (৪৫), আব্দুল মমিন (৪০), আবুল কালাম (৩৮)। বুধবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন পুলিশের বিশেষ অভিযানে ১৩জনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *