চাপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর নামক এলাকা থেকে ৩শ’ গ্রাম গাঁজাসহ মোসা. শেরিনা খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। ওই নারী পৌর এলাকার পিতা মৃত কাইয়ুমের মেয়ে। শিবগঞ্জ থানার এসআই গৌতম চন্দ্র মালী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার রসুলপুর মোড়ে অভিযান চালিয়ে ৩শ’ গ্রাম গাঁজাসহ শেরিনা খাতুনকে আটক করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *