4120শ্যামনগরে রক্তদান করে এক মুমূর্ষু রোগীর জীবন বাঁচালেন আওয়ামীলীগ নেতা, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ পুত্র এস এম আতাউল হক দোলন। আজ বুধবার সন্ধায় শ্যামনগর সদর হাসপাতালের ব্লাড ব্যংকের সহায়ক প্রতিষ্ঠান হিতৈষী রক্তদান সংস্থার মাধ্যমে তিনি মুমূর্ষু রোগীর কাছে নিজ রক্ত তুলে দেন। হাসপাতাল সুত্রে জানা যায় শ্যামনগরের মাজাট গ্রামের মৃত বাহাদুর সরদারের পুত্র মোঃ আমিনুর রহমান সরদার হঠাৎ রক্তশূন্য হয়ে শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি হন। আসানুর সরদারের অসুস্থতার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান আওয়ামীলীগ নেতা এস এম আতাউল হক দোলন। এসময় কর্তব্যরত চিকিৎসক জানান রোগীর যত দ্রুত সম্ভব O+ রক্তের প্রয়োজন কারন তিনি রক্তশূর্ন হয়ে পড়েছেন। এ কথা শোনা মাত্রই তিনি নিজের রক্ত দানের সম্মতি জানান। কারন তার রক্তের গ্রুপও O+ পজেটিভ ছিল। রক্তদানের পর রোগীর সাথে পুনরায় কুশল বিনিময় করেন এস এম আতাউল হক দোলন। একজন রাজনৈতিক নেতার এমন দানে আবেগপ্লুত হয়ে পড়েন মুমূর্ষু রোগী মোঃ আসানুর সরদার, এসময় তিনি তার রক্তদাতার জন্য প্রান ভরে দোয়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *