যশোরের বেনাপোলে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মালবাহী কার্ভাড ভ্যানের মুখোমুখি সংর্ঘষে অন্তত ৪ জন আহত হয়েছেন। বুধবার (৫ই জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে বেনাপোলের কাগজপুকুর এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটেছে।আহতদের নাভারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, পরিবহনের চালক রায়হান (৩৫), পটুয়াখালী জেলার আব্দুল জব্বারের ছেলে মো: কবির হোসেন (৩০) , একই এলাকার রাজ্জাক হোসেনের ছেলে রাসেল হোসেন (৪৫), ও পরিবহনের লাইনম্যান যশোর সদরের কালীপদ শাহার ছেলে ভোলা নাথ শাহ । এলাকাবাসী ও পুলিশ জানাই, বিকালে কুয়াকাটা এক্সপ্রেস পরিবহনের একটি দ্রæতগামী যাএী বাহী বাসের সঙ্গে একটি কার্ভাড ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে পরিবহনের ৫ জন যাত্রী আহত হয়। তাদের কে দ্রæত নাভারন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর দুই যানবাহন যশোর-বেনাপোল মহাসড়কের উপর বিকল হয়ে পড়লে কাগজপুকুর এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকল হয়ে যাওয়া যানবাহন দুইটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় Post navigation গুরুদাসপুরে ছাত্রলীগের মাদক বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে আওয়ামী লীগ নেতার রক্তদান