543.পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌকার কারিগররা বর্ষা মৌসুম উপলক্ষ্যে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

বুধবার (০৬ জুলাই) বিকালে সরেজমিনে উপজেলার দক্ষিণ মেন্দা কালিবাড়ি বাজার এলাকায় গিয়ে এ চিত্র চোখে পড়ে।

সেখানে কথা হয় নৌকা তৈরিতে ব্যস্ত নব সূত্রধর, অরুন সূত্রধর, বাসি সূত্র ধর, দ্বিজ সূত্রধরদের সাথে ।

তারা জানান, তারা দীর্ঘদিন ধরে তাদের পূর্ব পুরুষদের এ পেশাকে অতি যত্নে হৃদয়ে ধারণ করে এই নৌকা তৈরির কাজ করে আসছে।

ভাঙ্গুড়া পৌর এলাকার দক্ষিণ মেন্দা কালিবাড়ির বাজার মহল্লার বাসিন্দা নবসূত্রধর জানান, তিনি ১৬ থেকে১৭ বছর যাবৎ এই নৌকা তৈরির কাজ করে আসছেন।

বর্ষা মৌসুমকে সামনে রেখে বিল অঞ্চলের মানুষ নৌকা তৈরির জন্য তার কাছে এসে অর্ডার দেয় এসময় এক থেকে দুই হাজার টাকা অগ্রীম দিয়ে যায় তারা।

তবে ১০ থেকে ১২ হাতের নৌকার চাহিদাই বেশী বলে জানান তিনি। এই ধরণের নৌকার দাম ৫ থেকে ৬হাজার টাকার মধ্যে যা গত বছরের তুলনায় দাম একটু বেশী।

একটি নৌকা তৈরিতে তার সময লাগে ২ থেকে ৩ দিন। তবে একটি নৌকা তৈরি করলে এক থেকে দেড় হাজার টাকা তাদের আয় হয়।

সিসা ও বাবলা কাঠের নৌকার চাহিদা তার কাছে বেশী। তবে আগের তুলনায় কাঠ প্রাপ্তির অভাবের কথা তিনি অকোপটে স্বীকার করেন।

এ পেশায় তার লাভ কম হলেও বাব দাদার পেশাকে ধরে রেখেছে তারা।

আগে যেখানে বর্ষা মৌসুমে ১০ থেকে ১২টি নৌকা তৈরি আর্ডার পাওয়া যেত সেখানে এখন কম নৌকা তৈরি অর্ডার পান।

তাদের ধারণা নদী দখলদারদের দখল প্রতিযোগীতার কারণে নদীর গতি কমে যাওয়ার সাথে সাথে তাদের নৌকা তৈরি পেশায় ভাটা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *