পাবনা সদরে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় একদল যুবক। শনিবার (০৮ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পাবনা সদর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান। মৃত এনামুল হক প্রামানিক (৪৩) ইসলামপুর গ্রামের আকাতুল্লাহ প্রামানিকের ছেলে। ওই গ্রামে মুদি দোকানি করতেন তিনি। ওসি রাজ্জাক বলেন, ‘মেয়ে সর্ম্পকিত’ ঘটনাকে কেন্দ্র করে অজ্ঞাত পরিচয় একদল যুবক এনামুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি। Post navigation তিনবিঘা দহগ্রামে বিজিবি হত্যার দায়ে আ’লীগ নেতাসহ আসামী ১৭ কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণ, বাবা-মাকে কুপিয়ে আহত