মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু মাতা ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ (১০ জুলাই-২০১৭ ইং) সোমবার সকাল ৯টার সময় গাংনী মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ খেলার উদ্বোধন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য মকবুল হোসেন বক্তব্য প্রদানকালে খেলায় অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন,তোমরা আগামী দিনের ভবিষ্যত। লেখা-পড়ার পাশা-পাশি নিয়মিত শরীর চর্চার জন্য খেলাধুলায়ও মনোনিবেশ হতে হবে। শিক্ষকরা যাতে ছাত্র-ছাত্রীদের নিয়মিত শরীর চর্চা করান সে বিষয়ে তিনি শিক্ষকদের আহবান জানান। গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস-এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান। গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পারভেজ সাজ্জাদ রাজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি আব্দুল হালিম,গাংনী উপজেলা শিক্ষা অফিসার ফারুক হোসেন,গাংনী থানার সেকেন্ড অফিসার মনিরুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এহসান হাবীব,গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ,গাংনী প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম হাসান। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ, মেহেরপুর জেলা শিক্ষক সমাজের সভাপতি নুরুজ্জামান সেলিম, গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মাসুম রেজা, গাংনী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে গাংনী উপজেলার সাহারবাটি ও বামন্দী ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় (বালক) দল। খেলা পরিচালনা করেন বাওট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান,হিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা,আব্বাস আলী। Post navigation বাস ভাঙচুরের ছবি তোলায় রাজশাহীতে সাংবাদিক পেটালো ছাত্রলীগ খালিশপুরে পানির দরেও মিলছে না ক্রেতা, কাঁঠাল খাচ্ছে ছাগল-গরু