5638মো: আকরাম খাঁন:এক কথায় বলা যায় পানির দর । তবে এতো সস্তাতে মিলছেনা কাঁঠালের ক্রেতা। ফলে ক্রেতার অভাবে অনেকটা বাধ্য হয়ে ছাগল গরুকেই কাঁঠাল খাওয়াচ্ছেন কৃষকরা। ঝিনাইদহের সবচেয়ে বড় কাঁঠালের হাট মহেশপুরের খালিশপুরে দেখা গেলো এমন দৃশ্য। খালিশপুরে কাঁঠাল বিক্রি হচ্ছে একেবারে পানির দরে। বাজারে এত পরিমাণ কাঁঠাল আমদানি হচ্ছে ফলে ক্রেতার অভাব দেখা দিয়েছে। বড় সাইজের (১০ কেজির উপরে) বিক্রি হচ্ছে মাত্র ৩০ থেকে ৩৫ টাকায়। আর মাঝারি সাইজের কাঁঠাল বিক্রি হচ্ছে মাত্র ১৫- ২০টাকায়। অনেক কৃষক তাদের কাঁঠালের দাম না পাওয়ায় ছাগল গরুকে খাওয়াচ্ছেন। ঝিনাইদহে এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। জেলার মহেশপুর উপজেলা খালিশপুর বাজারে সপ্তাহে ২দিন কাঠালের হাট বসে। শুক্রবার ও সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলে কাঠালের কেনাবেচা। এবার প্রতি হাটে এখান থেকে প্রায় ১০০ ট্রাক কাঠাল বিক্রি হচ্ছে। তবে দাম একেবারের কম। অন্য বার যেখানে বড় সাইজের একটি কাঠাল ৫০-৬০ টাকায় বিক্রি হতো সেখানে এবার মাত্র ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। আর মাঝারি সাইজের কাঠাল ৩০-৪০ টাকায় বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে মাত্র ১৫-২০ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *