রাজশাহী বিশ্ব বিদ্যালয়ে (রাবি) কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে। এতে করে শিক্ষার্থীদের সাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ^বিদ্যালয়ের শহীদুল্লাহ ও মমতাজ উদ্দীন কলা ভবনের সামনে, কেন্দ্রীয় গন্থাগারের পিছনে, টুকিটাকি চত্বর, পরিবহণ এলাকা, বিজ্ঞান ভবন গুলোর সম্মুখ ভাগ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। এ বিষয় ক্ষোপ প্রকাশ করে বিশ^বিদ্যালয়েল আইন বিভাগের শিক্ষার্থী মঈন উদ্দীন বলেন, ‘বিশ^বিদ্যালয়ের ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ। সামন্য বৃষ্টি হলেই জলবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে আমাদের ক্লাসে যেতে সমস্যা হয়, ক্যম্পাসে চলাফেলায় সমস্যা হয়। কর্তৃপক্ষের উচিত দ্রুত বিশ^বিদ্যালয়ের ড্রেনেজ ব্যবস্থা ঠিক করা।’ শামীম রেজা নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘ক্যাম্পাসে এমন জলবদ্ধতা সৃষ্টি হলে আমাদের শরীরে পানি বাহিত রোগ দেখা দেখা দিবে। তাই প্রশাসনের উচিত এই সমস্যার দ্রুত সমাধান করা।’ রাবি ক্যাম্পাসের এমন দৃশ্য নতুন নয়। তারপরও এই বিষেয় কর্তৃপক্ষের জলাবদ্ধতা রোধে তেমন কোন কার্যকর পদক্ষেপ ও নেই। এই বিষয় জানতে চাইলে বিশ^বিদ্যলয়ের ছাত্র উপদেষ্টা মো. মিজানুর রহমান বলেন, ‘জলাবদ্ধতার এ সমস্যা সমাধানে বিশ^বিদ্যালয়ের একটা মাস্টার প্যান রয়েছে। তা কার্যকর হলে আমাদের এই সমস্যাটি আর থাকবে না। Post navigation পানির নিচে রাজশাহী,অবিরাম বৃষ্টি ঈশ্বরদীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার