এবার পাবনার ঈশ্বরদী উপজেলার মূলাডুলি ইউনিয়নের দুবলাচরা গ্রাম থেকে দুটি বড়সহ দুই শতাধিক গোখরা সাপ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে ওই গ্রামের আমান মিয়ার পাকা বাড়ির শোবার ঘরের একটি গর্ত খুঁড়ে সাপগুলো বের করা হয়। এসব সাপ দেখতে গ্রামের বহু মানুষ জড়ো হয়। প্রথমে দেখার পরেই স্থানীয় সাপুড়িয়া সানোয়ার হোসেনকে ডেকে তার দায়িত্বে সব সাপ উদ্ধার করা হয়। সাপুড়ে সানোয়ার হোসেন জানান, বড় সাপ হলে তারা কিনে নেন। সেই সাপগুলি নিয়ে তারা খেলা দেখায়। তবে ছোটগুলো কোনো কাজে লাগে না। এগুলো আমরা মেরে পুঁতে ফেলি। ওই এলাকার কৃষক মুরাদ মালিথা জানান, একটি বসতবাড়িতে ছোট-বড় মিলে দুই শতাধিক সাপ উদ্ধার হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেকে বাড়িতে থাকতেও এখন ভয় পাচ্ছেন। এদিকে এই অঞ্চলে বন্যা না হলেও বৃষ্টিতে ডোবা-নালা ভরে যাওয়ায় সাপের আনাগোনা বেড়েছে বলে ধারনা গ্রামের প্রবীণদের। মূলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মালিথা বিষয়টি নিশ্চিত করে জানান, সাপের ভীতি দূর করতে সরকারিভাবে কার্বলিক অ্যাসিড সরবরাহ করতে পারলে ভাল হত। Post navigation জালালপুর ইউনিয়নে পানি বন্দী মানুষদের ত্রানের জন্য হাহাকার? ভয়াবহ পদ্মা নদীর ভাঙ্গনের কবলে বড়খাপুর গ্রাম