মো: আকরাম খাঁন:- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রত্নাট গ্রাম থেকে ১’শ ৭০ টি গাঁজার গাছসহ মকবুল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আটক মকবুল হোসেন ওই গ্রামের মৃত বদিয়ার হোসেনের ছেলে।
মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী
জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শৈলকুপার রত্নাট গ্রামে গাঁজা চাষ করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ওই গ্রামে অভিযান চালিয়ে মকবুল হোসেনকে আটক করা হয়। পরে তার বাড়ীর পেছনের চাষাবাদকৃত ১’শ ৭০ টি গাঁজার গাছ জব্দ করা হয়।
পরবর্তীতে আসামীর বিরুদ্ধে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, সিপাই জিএম শহিদুল ইসলাম, আব্দুল আজিজ খান, সাইদুল হক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *