পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) ও বীর মুক্তিযোদ্ধা সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (মাঃ আঃ) হুজুর এর ৬৮তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার মতিঝিলের বাবে রহমত দেওয়ানবাগ শরীফে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে আশেকে রাসূল (সঃ) সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ আশেকে রাসূল যোগদান করেন। সকাল ৮টায় পবিত্র কুরআন তেলাওয়াত ও মিলাদ অনুষ্ঠানের পর স্বাগত ভাষণ প্রদান করেন দেওয়ানবাগ শরীফের মহাসচিব ডক্টর সৈয়দ এম সাঈদুর রহমান আল্-মাহ্বুবী। এরপর হামদ, নাতে রাসূল, শানে মোর্শেদ পরিবেশিত হয়। বেলা সাড়ে ১০টায় সূফী সম্রাট দেওয়ানবাগী হুজুর হযরত রাসূল (সঃ) ও তাঁর শুভ জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। তারপর তিনি তাঁর লিখিত আধ্যাত্মিক জ্ঞান ভান্ডার ‘তাফসীরে সূফী সম্রাট দেওয়ানবাগী’ তাফসীর গ্রন্থের ৬ষ্ঠ খন্ডের মোড়ক উন্মোচন করেন এবং সূফী সম্রাট দেওয়ানবাগী হুজুর এর জন্মবার্ষিকী উপলক্ষে ‘সূফী সম্রাট’ স্মরণিকার মোড়ক উন্মোচন এবং দেওয়ানবাগ দরবার শরীফের একটি ওয়েব সাইট উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আলোচনা করেন দেওয়ানবাগ শরীফের মহাসচিব ডক্টর সৈয়দ এম, সাঈদুর রহমান আল্-মাহ্বুবী, জ্যেষ্ঠ সাহেবজাদা ইমাম ড. সৈয়দ এ.এফ.এম নূর-এ-খোদা আল্ আজহারী, মেজো সাহেবজাদা ইমাম ড. আরসাম কুদরত এ খোদা, প্রফেসর ড. আব্দুল মান্নান মিয়া, হযরত এম. মুহিউদ্দিন খান ফারুকী, হযরত ফজলে রাব্বী মোঃ ফরহাদ, হযরত এমরান হোসাইন মাজহারী প্রমূখ। বাদ জু‘মা সূফী সম্রাট দেওয়ানবাগী হুজুর তাঁর ভাষণ প্রদান করত বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন। Post navigation পবিত্র কোরআনে জিকিরের ১০টি অর্থ বিশ্বনবী (সাঃ) এর রওজা থেকে তাঁর লাশ চুরির চেষ্টার ভয়ংকর ঘটনা ইহুদী চক্রান্ত জানুন!