পাসওয়ার্ড’ ছবির জন্য শাকিব খান নতুন লুক নিয়েছেন, কেটেছেন চুল। অর্ধসমাপ্ত ছবির লুক বদলে গেছে। যে কারণে শুটিং বন্ধ রয়েছে শাহিন-সুমন পরিচালিত চলচ্চিত্র ‘একটি প্রেম দরকার’। শাকিব খানের চুল বড় হলে বাকি শুটিং করা হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক। শাহিন-সুমন স্বদেশ নিউজ২৪কে বলেন, “‘একটি প্রেম দরকার’ ছবির সিংহ ভাগ শুটিং শেষ করেছি। দুটি গান আর কিছু সিক্যুয়েন্স রয়েছে। আরো টানা ৮-১০ দিন শুটিং করতে হবে শুধু সিক্যুয়েন্সের। তবে এই মুহূর্তে ছবির কাজটি করতে পারছি না। কারণ শাকিব খান ‘পাসওয়ার্ড’ ছবি করছেন। এই ছবির জন্য তিনি চুল কেটেছেন। আমার ছবির লুকটা চেঞ্জ হয়ে গেছে। আমার ছবিতে শাকিব খানের কিছুটা লম্বা চুল ছিল। এরই মধ্যে ‘পাসওয়ার্ড’ ছবির শুটিং শেষ হয়েছে। তবে শাকিবের চুল বড় হতে আরো মাস খানেক সময় প্রয়োজন। যে পর্যন্ত ছবির শুটিংয়ের জন্য অপেক্ষা করতে হবে।” এ বিষয়ে শাকিব খান বলেন, ‘প্রত্যেকটা ছবির গল্প যেমন ভিন্ন, তেমনি গল্পের চরিত্রগুলোও ভিন্ন। আমি যে চরিত্রটা নিয়ে অভিনয় করছি, আগে সে চরিত্রটা নিজের মধ্যে ধারণ করি। নিজেকে ঝেরে মুছে সেই চরিত্র অনুযায়ী সাজাতে হয়। যে কারণে কখনো চুল-দাড়ি রাখতে হয়, আবার কখনো কাটতে হয়। কোনো ছবি যদি টানা শুটিং শেষ না হয়, তবে কিছুটা সমস্যা হয়। সে জন্য আমি চেষ্টা করি টানা কাজ শেষ করতে। ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ শিরোনাম দিয়ে এই ছবির শুটিং শুরু হয়। এরপর ছবির নাম বদল করে রাখা হয় ‘একটু প্রেম দরকার’। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। একই প্রতিষ্ঠানের ‘ক্যাপ্টেন খান’ শিরোনামে আরেকটি ছবি গত ঈদে মুক্তি পেয়েছে। দুই ছবিতেই শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। Post navigation বলিউডের আরেক কাপুর !!! জেমস যাওয়ার খবর শুনেই টিকেট শেষ।