সালমান শাহর চরিত্রে দেখা যাবে এবার ছোট পর্দার অভিনেতা জোভানকে। পিক পকেট নামের নাটকে সালমান শাহর বেশভূষায় দেখা যাবে তাঁকে। গল্পটি এমন—মাসুদ গ্রাম থেকে শহরে আসে। স্বপ্ন দেখে সিনেমার নায়ক হবে। তাই সালমান শাহর বেশভূষা ও চালচলন নিয়ে চলে সারা দিন। তাঁর ধারণা, সিনেমা হলের আশপাশে থাকলেই নায়ক হওয়া যাবে। সালমান শাহর চালচলন কীভাবে রপ্ত করলেন? জোভান বলেন, ‘সালমান শাহ অভিনীত অনেক সিনেমা দেখেছি। তিনি আমার পছন্দের নায়ক ছিলেন। এ কারণে কাজটি করতে সহজ হয়েছে।’

ছোট পর্দার এই অভিনেতা আরও বলেন, ‘পরিচালকের কাছ থেকে গল্পটি জানার সঙ্গে সঙ্গেই কাজটি করতে রাজি হয়েছি। বৃষ্টিতে শুটিং সমস্যা হলেও আনন্দ নিয়েই করেছি কাজটি। যেহেতু সালমান শাহর বিষয়টি আছে, তাই খানিকটা সিনেমার আদলেই শুটিং হয়েছে। আমরা সত্যি সত্যি সিনেমা হলে গিয়েই শুটিং করেছি।’

নাটকটির পরিচালক রাহাত মাহমুদ জানান, ২৪ ও ২৫ জুলাই রায়ের বাজারের মুক্তি সিনেমা হল ও বসিলায় শুটিং হয়েছে নাটকটির। পিক পকেট নাটকে জোভানের বিপরীতে অভিনয় করেছেন জাহারা মিতু। এটি লিখেছেন টিকলি চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *