মানুষের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। কিডনি যদি ভালো না থাকে তবে আপনার শরীরের অন্যসব অঙ্গগুলো ঠিকমত কাজ করবে না। তাই কিডনি ভালো থাকলে আপনি সুস্থ থাকবেন।

কিডনির কাজ দেহে প্রবেশ করা ক্ষতিকর বিষাক্ত উপাদান ছেকে বের করে দেয়া। দেহে পানি, কেমিক্যাল ও ধাতুর সমতা ঠিক রাখে এই অঙ্গ।

বর্তমান সমেয় কিডনির সবচেয়ে বড় সমস্যা পাথর। অনেকের কিডনিতেই পাথর ধরা পড়ছে। পাথর ছোট হয়ে তা ছড়িয়েও পড়ে।

কিডনিতে পাথর হলে প্রচণ্ড ব্যথা হয়।কিডনিতে পাথর হলে সাধারণ চিকিৎসা হচ্ছে অস্ত্রোপচার করে দেহ থেকে পাথর বের করে দেয়া। তবে একটি খাবার আছে যা আপনার কিডনির পাথর প্রতিরোধ করে।

আসুন জেনে নেই কিডনির পাথর প্রতিরোধ করবে যে খাবার।

লেবুর রস-অলিভ অয়েল

যারা অস্ত্রোপচার ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কিডনির পাথর থেকে মুক্তি পেতে চান, তারা পাতিলেবুর রস ও অলিভ অয়েলের মিশ্রণ খান।রোজ নিয়ম করে এই মিশ্রণটি খেলে পাথর গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে যতদিন না স্টোন সম্পূর্ণ গলে যাচ্ছে, ততদিন এটি খেয়েই যেতে হবে।

পর্যাপ্ত পানি

মিনারেলস ও নিউট্রেশন গলিয়ে দিতে কিডনিকে সাহায্য করে পানি। অযাচিত টক্সিন দেহ থেকে বের করে দেয়ার কাজেও অপরিহার্য পানি। যাদের কিডনিতে স্টোন রয়েছে তাদের প্রচুর পানি খাওয়া উচিত। দিনে অন্তত সাত থেকে আট গ্লাস পানি খেতে হবে কিডনির অসুখ থেকে বাঁচতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *