Breaking
Wed. Jul 15th, 2026

করোনা সংকটে ভুক্তভোগীদের পাশে বিজেআইটি

অনলাইন ডেস্ক||

বিশ্বব্যাপীচলা করোনা সংকটে ভুক্তভোগীদের পাশে এগিয়ে এসেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় আইটি সংস্থা বিজেআইটি। সম্প্রতি বাংলাদেশ সহ জাপান, ফিনল্যান্ড, ইউএসএ ও সুইডেনে কর্মরত বিজেআইটির কর্মকর্তা-কর্মচারীরা বাংলাদেশের কয়েক হাজার অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একটি চ্যারিটি তহবিল গঠন করে। এটি দিয়ে প্রতিটি পরিবারের জন্য আনুমানিক এক সপ্তাহের খাবার সম্বলিত খাদ্য ব্যাগ গত ১ ও ২ এপ্রিল রাজধানী ঢাকা ও এর আশেপাশে বিতরণ করা হয়। বিজেআইটি গ্রুপের প্রতিষ্ঠাতা জেএম আকবরের প্রত্যক্ষ তত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়। এই সংকটকালীন সময়ে তহবিলের জন্য সর্বোত্তম প্রচেষ্টা এবং আর্থিক সহায়তার জন্য জেএম আকবর বিজেআইটির সকল কর্মচারীকে কর্মকর্তা-কর্মচারীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ ও বিশ্বব্যাপী ৬৫০ জন প্রকৌশলী নিয়ে কাজ করছে বাংলাদেশের শীর্ষস্থানীয় আইটি সংস্থা বিজেআইটি। বর্তমানে করোনা সংকটের কারণে বিজেআইটি লিমিটেডের প্রায় ৫০০ সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ঘরে থেকে অফিস করছেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *