করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী।

জানা গেছে, গেল সোমবার সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।
নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী কণ্ঠশিল্পী সেলিম চৌধুরীর করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন।
ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী আরটিভি নিউজকে জানান, সেলিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *