শোবিজ ডেস্ক :জাতীয়  কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে, স্বনামধন্য সঙ্গীত-সংস্থা কোয়েস্ট ওয়ার্ল্ডের আয়োজনে ২৯শে আগস্ট থেকে শুরু হয়েছে এক বিশেষ অভিনব উদ্যোগ — ‘চেতনায় নজরুল’ — পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশিষ্ট ও স্বনামধন্য নজরুল-সঙ্গীতশিল্পী ও বাচিকশিল্পীদের স্বনির্মিত মিউজিক-ভিডিও সিরিজ প্রকাশনা ।বাংলাদেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন (২০১৫) খ্যাত নুজহাত সাবিহা পুষ্পিতা’র কণ্ঠে ‘নিশি নিঝুম ঘুম নাহি আসে’ শীর্ষক নজরুলসঙ্গীতের ভিডিওটি প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়েছে। পুষ্পিতার গাওয়া এই গানটি ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং বেশ কিছু নজরুলসঙ্গীত-বিশেষজ্ঞ ও শিল্পীগণও পুষ্পিতার গায়কীর ভূয়ষী প্রশংসা করেছেন।

ব্যতিক্রমধর্মী এই উদ্যোগে ইতোমধ্যেই দুই বাংলা ছাড়াও অন্যান্য দেশেরও বেশ কিছু প্রথিতযশা শিল্পীরা সামিল হয়েছেন ।
এ প্রসঙ্গে পুষ্পিতা বলেন, “এতো সুন্দর একটি উদ্যোগ গ্রহণের জন্য প্রথমেই কোয়েস্ট ওয়ার্ল্ড কর্তৃপক্ষকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই অনন্য উদ্যোগটি সত্যিই নজরুল প্রেমীদেরকে আরো উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। এই প্রচেষ্টাতে বিশ্বব্যাপী নজরুলপ্রেমীরা সাদরে অংশগ্রহণ করবেন বলেই আমার প্রত্যাশা।”

আয়োজনটির সামগ্রিক ভাবনা ও পরিকল্পনায় স্বাগত গঙ্গোপাধ্যায়, সহ-আয়োজনে ছায়ানট (কলকাতা), সহ-উদ্যোগে সোমঋতা মল্লিক, সার্বিক সহযোগিতায় ‘নজরুল.ইন’ ওয়েবসাইট, ‘রেডিও নজরুল’ ও অন্যান্য মিডিয়া আয়োজক-বৃন্দ।

নজরুলসঙ্গীতটির লিংকঃ

https://youtu.be/PVVc1nfPgE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *