বলিউডে প্রায় প্রতিদিনই নানা রকম খবরের শিরোনাম হচ্ছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার রণবীর-ভিকিদের ড্রাগ টেস্ট করতে বলে আবারো আলোচনায় তিনি। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মাদক সেবনের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে বলিপাড়ায় হইচই শুরু হয়েছে। পাশাপাশি বলিউডে মাদকের ব্যবহার নিয়েও উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। কঙ্গনা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড তারকাদের মাদক সেবন নিয়ে কথা বলেছেন। শুধু তাই নয়, রণবীর সিং, রণবীর কাপুর, ভিকি কৌশলদের মতো তারকা অভিনেতাদের ড্রাগ টেস্ট চেয়েছেন তিনি। কঙ্গনার মতে, যখন বলিউড তারকারা কোনো ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করবেন তার আগে অবশ্যই তাদের ড্রাগ টেস্ট করানো উচিত। কারণ অনেক তারকা মাদক সেবন করেন। যদি কারো ড্রাগ টেস্টে মাদক সেবনের বিষয়টি ধরা পড়ে তাহলে তাকে কোনো ব্র্যান্ডের প্রতিনিধি হওয়া থেকে নিষিদ্ধ করা উচিত। এর আগে বলিউডে মাদকের তদন্ত চেয়ে এই অভিনেত্রী টুইটারে লিখেছিলেন, যদি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বলিউডে মাদকের তদন্ত শুরু করে এবং রক্ত পরীক্ষা করা হয় তাহলে অনেক প্রথম সারির তারকা জেলে যাবে, অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। আশা করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বচ্ছ্ব ভারত অভিযানের মাধ্যমে বলিউডের এই আবর্জনা পরিষ্কার করবেন। Post navigation “চেতনায় নজরুল” আন্তর্জাতিক পরিমন্ডলে গাইলেন পুষ্পিতা ২ বছর পর নাটকে নিঝুম রুবিনা