বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সুদানের দারফুরের এল্ফেশার সুপার ক্যাম্পে এক মিনি ম্যারাথন এর আয়োজন করা হয়। আজ রবিবার সুদানের স্থানিয় সময় সকাল ৭ টায় বাংলাদেশ ফর্মড পুলিশ এর উদ্যোগ এ অনুষ্ঠান এর আয়োজন করা হয়। এল্ফেশার সুপার ক্যাম্পে কর্মরত ১৭ টি দেশের প্রায় ১২০ জন দৌড়বিদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উনামিড পুলিশ চীফ অফ স্টাফ মেজর জেনারেল আহমাদো মান্না। তিনি তার উদ্বোধনী বক্ত্যবের শুরুতেই বাংগালী জাতির মহানায়ক বঙ্গবন্ধু কে শ্রদ্ধাভরে স্মরণ করেন। বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার জনাব আব্দুল হালিমকে এই ধরনের উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানান। বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের মেডিকেল অফিসার ডাঃ চন্দ্র শেখর দত্ত জানান, মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও বাংলাদেশ কে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য ইতোপূর্বে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে । তারই ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। এর আগে এল্ফেশার সুপাএ ক্যাম্পে বংগবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বঙ্গবন্ধুর আত্বার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। Post navigation মুজিব বর্ষে সুদানের আটকে পড়া বাংলাদেশীদের ব্যানএফপিইউর আর্থিক সহায়তা প্রদান সুদানের আল কিদা গার্লস স্কুলে ব্যানএফপিইউ কমান্ডারের প্রচেষ্টায় শহীদ মিনার স্থাপন