Breaking
Fri. Jul 17th, 2026

সাহারা প্রধান সুব্রত রায়কে জেলে আটকে রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

afad63ea38ed9dea7679d63cbd665895_XL ভারতের সুপ্রিম কোর্ট জামিনের টাকা পরিশোধ না করা পর্যন্ত সাহারা গোষ্ঠীর প্রধান সুব্রত রায়কে আটক রাখার নির্দেশ দিয়েছে। জামিনের জন্য বিপুল পরিমাণ অর্থ পরিশোধের যে শর্ত আরোপ করা হয়েছে, সেটাকে চ্যালেঞ্জ করে আবেদন জানিয়েছিলেন সুব্রত রায়। সুপ্রিম কোর্ট সে আবেদন নাকচ করেছে।
বিচারক জগদিশ সিং খেহার আবেদনটি প্রত্যাখ্যান করে বলেছেন, সুব্রত রায়ের আবেদনের কোন আইনি ভিত্তি নেই। গত মার্চে আদালত সুব্রত রায়কে শর্ত সাপেক্ষে অন্তর্র্বতী জামিন দেয়। সেখানে শর্ত হিসেবে বলা হয়েছিল- জামিনের জন্য তাকে ১০ হাজার কোটি রুপি দিতে হবে। এই অর্থ পুঁজিবাজারে অর্থ বিনিয়োগকারীদের স্বার্থ দেখতে গঠিত সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া বা সেবি-কে দিতে হবে।
সাহারা গোষ্ঠীর একাধিক কোম্পানির বিরুদ্ধে বে আইনিভাবে বাজার থেকে অর্থ সংগ্রহের অভিযোগে সেবি’র পক্ষ থেকে মামলা করা হয়েছে। নানা তালবাহানায় সাহারা গোষ্ঠী সেই মামলা বিলম্বিত করে চলছিল। পরে আদালতের নির্দেশে গত ২৮ ফেব্র“য়ারি উত্তর প্রদেশ পুলিশ তাকে লক্ষেèৗ থেকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি জেলে রয়েছেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *