থাইল্যান্ডে ভূমিকম্পে মৃত ১, আহত ২৩

22150_thai থাইল্যান্ডের উত্তরাঞ্চলে রিখটার স্কেলে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। গতকাল বিকালে ভূমিকম্পে বাড়ির দেয়াল ধসে প্রাণ হারান ৮৩ বছরের এক নারী। প্রথম ভূমিকম্পটি আঘাত হানার পর আরও বেশ কয়েকবার ছোটখাটো ভূমিকম্প আঘাত হানে। আতঙ্কে মানুষ ভবনের বাইরে বেরিয়ে গিয়ে ছোটাছুটি শুরু করেন। এতে বিভিন্ন ভবনে ও সড়কে ফাটল দেখা দিয়েছে, বহু ভবনের জানালা ভেঙে গেছে। এ সময় বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল বিস্তীর্ণ অঞ্চল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। অগভীর ভূমিকম্পটির উৎস ছিল ভূ-পৃষ্ঠের মাত্র ৭ দশমিক ৪ মিটার বা সাড়ে ৪ মাইল গভীরে। চিয়াং রাই প্রদেশের দূরবর্তী জেলা ফ্যানে ছিল ভূমিকম্পটির কেন্দ্র। রাজধানী ব্যাংককের শ’ শ’ মাইল দক্ষিণে ভূকম্পনটি অনুভূত হয়। এমনকি মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনও কেঁপে ওঠে ভূমিকম্পে। গতকাল সন্ধ্যা থেকে আরও ৬টি বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ থেকে ৫ দশমিক ৯। এছাড়াও ডজনখানেক স্বল্প মাত্রার ভূমিকম্পও অনুভূত হয়। চিয়াং রাইয়ের ১০০ মাইল দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত পর্যটন কেন্দ্র চিয়াং মাই এবং ৮০০ কিলোমিটার দক্ষিণে রাজধানী ব্যাংককেরও ভূমিকম্প অনুভূত হয়। এতে সুউচ্চ ভবনগুলো কেঁপে ওঠে। থাইল্যান্ডে সাধারণভাবে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানার ঘটনা বিরল। মানবজমিন

আরো দেখুন

কার প্রেমে মগ্ন পূজা চেরী!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের অপার নীলিমায় হারিয়ে গেছেন। ব্যস্ত

সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— সংঘাত নয়, সংঘর্ষ নয়,

ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে যাচ্ছেন মার্কিন

বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি।

মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ